পাসওয়ার্ড সেট করা আর জীবনের বড় কোনও সিদ্ধান্ত নেওয়া- এই দুই যেন একই ব্যাপার। দুটোর ক্ষেত্রেই প্রচুর হিসেব কষে তার পর এগোতে হয়, সাব্যস্ত করতে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। এবার সেটা ঠিক হলে আমরা নিরাপদ, না হলেই সর্বনাশ! যদি পাসওয়ার্ডের কথাই ওঠে, তাহলে এর মধ্যে আর্থিক জালিয়াতির প্রসঙ্গও উঠবে।