মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Durga Puja 2023: পুজোয় মিষ্টির বাজার মাতাচ্ছে রসাল জলসা কালাকান্দ! কোথায় পাবেন জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
Durga Puja 2023: পুজোয় মিষ্টির বাজার মাতাচ্ছে রসাল জলসা কালাকান্দ! কোথায় পাবেন জানুন


কোচবিহার: বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই রকমারি মিষ্টির সম্ভার। ইতিমধ্যেই জেলার সমস্ত মিষ্টির দোকান প্রস্তুতি শুরু করেছে দুর্গাপুজোর রকমারি মিষ্টি তৈরির। তবে জেলায় এবার এক নতুন মিষ্টি হাজির হয়েছে বাজার মাতাতে। কোচবিহারের বাবুরহাট এলাকায় এক প্রসিদ্ধ মিষ্টির দোকান নিয়ে এসেছে এই অনন্য স্বাদের মিষ্টি।

এই বিশেষ আকর্ষণীয় মিষ্টির নাম “জলসা কালাকান্দ”। মাত্র দশ টাকা মূল্যের এই মিষ্টি খেতে যেমনি অপূর্ব, দেখতেও তেমনি দারুণ। সম্পূর্ন ছানা দিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ মিষ্টি। বিশেষ স্বাদের এই মিষ্টি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই এই মিষ্টির নাম ছড়িয়ে পড়তে শুরু করেছে জেলাজুড়ে। বহু মানুষ ভিড় করে কিনছেন এই সুস্বাদু মিষ্টি।

আরও পড়ুন: পুজোয় বৃষ্টির আশঙ্কার মেঘ কি কাটল? আবহাওয়া নিয়ে বড় খবর জানুন

দোকানের কর্ণধার গণেশ মোদক জানান, “তাঁদের দোকান দীর্ঘ সময় আগে তাঁর বাবার হাতে প্রতিষ্ঠা হয়। তবে তিনি দোকানের দায়িত্ব নেওয়ার পর থেকেই রকমারি মিষ্টির তৈরি শুরু করেন। যে কোনও বিশেষ অনুষ্ঠানে তাঁর দোকানে কম কিংবা বেশি নিত্যনতুন ধরনের মিষ্টি তিনি তৈরি করে থাকেন। এবার তাই পুজো উপলক্ষে তিনি এই জলসা কালাকান্দ মিষ্টি তৈরি করেছেন। নামে কালাকান্দ হলেও এর স্বাদ সাধারণ কালাকান্দ থেকে একেবারেই আলাদা। এর মধ্যে একটু রসালো ভাব রয়েছে। এছাড়া এই মিষ্টি মুখে দিলে দানা দানা হওয়ার পরিবর্তে একেবারেই মিলিয়ে যায়। সম্পূর্ণ খাঁটি ছানা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই বিশেষ জলসা কালাকান্দ মিষ্টিকে।”

আরও পড়ুন: বন্ধুর অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠিয়ে নিজে পেলেন ৭৫৩ কোটি, অদ্ভুত অভাবনীয় কাণ্ড!

দোকানে মিষ্টি কিনতে আসা দুই ক্রেতা বিশ্বজিৎ দত্ত এবং সুবল ভৌমিক জানান, “মাত্র দশ টাকা দামের এই মিষ্টি খেতে সত্যি অপূর্ব। রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে কিনতে হচ্ছে এই মিষ্টি। তবে কোচবিহারে এই প্রথম এই মিষ্টি পাওয়া যাচ্ছে সম্ভবত। কারণ এই স্বাদের মিষ্টি আগে কখনও হয়তো কোচবিহারের মানুষেরা পায়নি। তবে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন এই মিষ্টির স্বাদ নিতে। বর্তমানে এই মিষ্টি সীমিত পরিমাণে হচ্ছে। তবে পুজোর সময় তা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে আশা করছেন সকল গ্রাহক।” ইতিমধ্যেই জেলার মিষ্টি প্রেমীদের মনের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পেরেছে এই নতুন মিষ্টি জলসা কালাকান্দ।

Sarthak Pandit

Published by:Raima Chakraborty

First published:

Tags: District durga puja 2023, Durga Puja 2023, Resto puja 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর