কলকাতাঃ একের পর এক মোবাইল নির্মাতা সংস্থা নিয়ে আসছে Flip ফোন। এবার ভারতে আসছে Tecno-র প্রথম Flip ফোন Phantom V। ৫৪,৯৯৯ টাকা মূল্যের এই ফোনটি পাওয়া যাবে আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন— এই দুই রঙে। সম্প্রতি এই ফোনের প্রথম ঝলক দেখা গিয়েছে।
এখানে যে ফোনটি দেখা যাচ্ছে, সেটি ‘মিস্টিক ডন’ ভেরিয়েন্ট। একেবারে প্রিমিয়াম চেহারার এই ফোনটিতে লেদার রিয়ার প্যানেলে রয়েছে লিচি-প্যাটার্ন ডিজাইন।
আরও পড়ুনঃ উৎসব মরশুমে ঘরে আনুন Apple ডিভাইস! বড় ছাড় ঘোষণা করতে চলেছে সংস্থা
এর ওজন ১৯৪ গ্রাম। Phantom V Flip-এর ডিজাইনে চামড়া থাকায় তা ধরে রাখাও সহজ। অন্য যেকোনও ফোনের তুলনায় এটি পিছলে যাওয়ার আশঙ্কা কম। শুধু তাই নয়, Phantom V Flip ভাঁজ করার ক্ষেত্রেও অন্যের চেয়ে অনেক ভাল। সংস্থার তরফে দাবি করা হয়েছে এর Flip মেকানিজম এমনই যে দু’লক্ষ বার ভাঁজ করার পরেও এতে কোনও ছাপ পড়বে না। এই দামে এমন চেহারার একটি ফোন সত্যিই আকর্ষণীয়।
Tecno Phantom V Flip 5G ফোনটি ভাঁজ করা হলে এর পরিমাপ দাঁড়াবে ৮৮.৭৭ x ৭৪.০৫ x ১৪.৯৫ মিলিমিটার। সহজেই থাম্ব সোয়াইপ করা যাবে। খুলে ফেলার পর এর চেহারা দাঁড়াবে ১৭১.৭২ x ৭৪.০৫ x ৬.৯৫ মিলিমিটার।
Tecno-র এই ফোল্ডেবল ফোনটিতে রয়েছে বৃত্তাকার কভার স্ক্রিন এবং দু’টি ক্যামেরা। বৃত্তাকার কভার ডিসপ্লে-তে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার।
খোলার পর Phantom V Flip 5G-তে পাওয়া যাবে ৬.৯-ইঞ্চি AMOLED স্ক্রিন, যাতে ফুল HD+ রেজোলিউশন পাওয়া যাবে। Phantom V Flip 5G চালিত হবে MediaTek Dimensity 8050 চিপসেট দ্বারা। সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR4X RAM। চাইলে একে ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। তাছাড়া রয়েছে ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজও।
১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স-সহ একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল। ৪,০০০mAh ব্যাটারি ৪৫W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
তবে এই ফোনের কিছু অসুবিধার জায়গাও রয়েছে। যেমন Phantom V Flip-এর কোনও আইপি রেটিং নেই। এটি ধুলো ও জলপ্রতিরোধী নয় বলেই মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile, Smartphone