মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Durga Puja 2023: পর্যটকদের জন্য বিরাট খবর! বোরোলির ঝাল থেকে শুঁটকি, নানা পদের আয়োজন জলদাপাড়ায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
Durga Puja 2023: পর্যটকদের জন্য বিরাট খবর! বোরোলির ঝাল থেকে শুঁটকি, নানা পদের আয়োজন জলদাপাড়ায়


আলিপুরদুয়ার: পুজো উপলক্ষে নানান লোভনীয় পদের আয়োজন করেছে জলদাপাড়া ট‍ুরিস্ট লজ কর্তৃপক্ষ। বোরোলির ঝাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছাড়াও থাকছে নানান তন্দুরি পদ। ভ্রমণপিপাসু পর্যটকদের মনে জায়গা করতে হলে রান্নায় থাকতে হবে প্রাচুর্য। যা ভাল করে জানেন জলদাপাড়া ট‍ুরিস্ট লজ কর্তৃপক্ষ।

তার জন‍্য ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তন্দুরি ও বাঙালি পদের আয়োজন রাখছে লজ কর্তৃপক্ষ। জলদাপাড়া বেড়াতে এসে এই লজে থাকতে শুরু করেছেন পর্যটকেরা। এই লোভনীয় খাবারের স্বাদ গ্রহণ করতে শুরু করছেন তারা। সুসজ্জিত পদগুলি খাবার টেবিলে দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। পুজো উপলক্ষে বোরলির ঝাল সকলের মুখে লেগে থাকবে বলে দাবি করেছেন লজ সঞ্চালক নিরঞ্জন সাহা।

আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন

তিনি জানান, “স্থানীয় নদী থেকেই বোরোলি মাছগুলি নিয়ে আসা হচ্ছে। যাতে স্বাদের নড়চড় না হয়। এই মাছগুলি দিয়েই শেফ তৈরি করছেন বোরলির ঝাল। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রাখা হয়েছে। এই পদগুলি রাখা হয় না সাধারণত অন‍্যান‍্য লজে। এই পদগুলি বাঙালিয়ানা সংস্কৃতি বহন করে। এছাড়াও পুজো স্পেশ্যাল বাঙালি থালিতে সরষে ইলিশ, পাঁঠার মাংস থাকছে। শিক কাবাব,মটন বিরিয়ানি,মটন রেজালা এবং সাউথ ইন্ডিয়ান ডিশ থাকছে।”

আরও পড়ুন: টানটান ট্রেলারে টাইগারের গর্জন, মুহূর্তে ভাইরাল সলমান-ক্যাটের নতুন ছবির ঝলক

লজের পক্ষ থেকে জানা যায়, সাধ‍্যের মধ‍্যে পদগুলির দাম রাখা হয়েছে।তন্দুরি পদগুলি এবারে নতুন সংযোজন। পর্যটকেরা এসে এই পদ খাচ্ছেন।তাদের ভাল লাগছে বলে জানা গিয়েছে।

Annanya Dey

Published by:Raima Chakraborty

First published:

Tags: District durga puja 2023, Durga Puja 2023, Resto puja 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর