মুখে ব্রণ বা অ্যাকনে হলে পুজোর সাজই মাটি৷ ব্রণর দাপট কমানোর জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না৷ দামি লোশন থেকে ওষুধ-সব রকম প্রয়াস চলতে থাকে৷ ব্রণ না থাকলে ত্বকের ঔজ্বল্য বেড়ে যায় অনেকটাই৷ পুষ্টিবিদ রিচা গঙ্গানি ইনস্টাগ্রামে জানিয়েছেন কীভাবে ত্বক অ্যাকনেমুক্ত করা যায়৷
ডায়েটিশিয়ান কানুপ্রীত অরোরা নারাং জানিয়েছেন রোমকূপ বন্ধ হয়ে গেলে ত্বকে সংক্রমণ দেখা দেয়৷ মৃত কোষের ডিটক্সিফিকেশন না হলেও ত্বকে সংক্রমণ হয় বলে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি হরমোন সংক্রান্ত, জিনগত, মানসিক উদ্বেগ এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য কারণেও ব্রণ অ্যাকনের সমস্যা দেখা দেয়৷ হরমোন থেকে হলে তাকে হরমোনাল এবং অন্যান্য কোনও কারণে হলে তাকে নর্ম্যাল অ্যাকনে বলে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Acne, Durga Puja, Durga Puja 2023, Durga Puja Fashion, Durga puja fashion 2023, Pimple, Pimple and Acne, Skin Care