মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Durga Puja 2023: পুজোয় এবার হোক ভিন্ন স্বাদের মিষ্টিমুখ! স্পেশ্যাল মিষ্টি কিনতে ভিড় এই দোকানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ সময় দেখুন
Durga Puja 2023: পুজোয় এবার হোক ভিন্ন স্বাদের মিষ্টিমুখ! স্পেশ্যাল মিষ্টি কিনতে ভিড় এই দোকানে


শিলিগুড়ি: পুজো মানেই বাড়িতে মিষ্টিমুখ হবেই। এই সময় বাড়িতে বন্ধু, আত্মীয়দের আগমন লেগেই থাকে। মিষ্টি ছাড়া বাঙালির খাবার অসম্পূর্ণ। এই পুজোর দিনে মিষ্টি উপভোগ করতে কে না ভালবাসে। তাও যদি সেটা হয় দুর্গাপুজো । তবে তার আনন্দই আলাদা।

তাই দুর্গাপুজো মরশুমে শিলিগুড়ির ঘোষ সুইট তৈরি করল নতুন অনেক মিষ্টি। তার মধ্যে অন্যতম ক্ষীর সন্দেশ, রামধনু ললিপপ , চকলেট রোল, কুলফি, ক্ষীর পেয়ারা। খেতেও অসম্ভব সুন্দর এই স্পেশ্যাল মিষ্টিগুলো। আর এই স্পেশ্যাল মিষ্টি কিনতে দোকানে ভিড় করছে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। যার দাম ৩০ থেকে ৩৫ টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করা হবে। প্রসঙ্গত, শিলিগুড়ি আশিঘর মোড়ের “ঘোষ সুইটস” মিষ্টির জন্য বরাবরই বিখ্যাত। সমস্ত বিশেষ দিনেই তাদের মিষ্টির নতুনত্বের জন্যই তারা বিখ্যাত।

আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?

এ বছরও দুর্গাপুজো স্পেশ্যাল মিষ্টি তৈরি করে শহরবাসীর নজর কাড়ল এই দোকান। মিষ্টিতে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে তা সমস্তই অর্গানিক জিনিস বলে জানিয়েছেন দোকানের কর্ণধার হৃদয় ঘোষ। এই মিষ্টিগুলি খেতে এতটাই সুন্দর সকলে ওই মিষ্টি খেতে সেই দোকানে আসছে। দোকানের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: জয়নগরের হারিয়ে যাওয়া ইতিহাস খোদিত এই মণ্ডপে, এবারের পুজোয় যেতেই হবে!

দোকানের কর্ণধার হৃদয় ঘোষ জানিয়েছেন , “প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা দুর্গাপুজোয় স্পেশ্যাল মিষ্টি তৈরি করেছি। প্রতিটি মিষ্টি খেতে খুবই সুন্দর। লোকের ভীষণ পছন্দ করছে আমাদের এই মিষ্টিগুলি।” অন্যদিকে, দুর্গাপুজোয় মিষ্টি কিনতে আসা সন্তোষ কর্মকার জানিয়েছেন , ” এই দোকানের মিষ্টি বরাবরই খুব ভাল। পুজোয় অনেক অতিথি আসেন বাড়িতে। মিষ্টি তো কিনতেই হয়। আমি দুরকমের মিষ্টি নিলাম। দুর্গাপুজোয় পরিবারের সকলের সঙ্গে এই মিষ্টিগুলি উপভোগ করব।”

অনির্বাণ রায়

Published by:Raima Chakraborty

First published:

Tags: Durga Puja 2023, Resto puja 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর