বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

পাইলট ছেলেকে দেখে গর্বিত ৩০ বছর ধরে পরিচারিকার কাজ করা মাwoman who served as housekeeper for three decades feels proud for her pilot son – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
পাইলট ছেলেকে দেখে গর্বিত ৩০ বছর ধরে পরিচারিকার কাজ করা মাwoman who served as housekeeper for three decades feels proud for her pilot son – News18 Bangla


সন্তানদের ভাল রাখার চেষ্টা সব সময় করে যান তাঁদের বাবা মায়েরা৷ নিজের জীবনের চাহিদা, ভাল লাগা, মন্দ লাগা-সব কিছু অতিক্রম করে জীবনের সেরাটুকু দিতে চান সন্তানকে৷ সেরকমই একজন মহিলা তিন দশকের বেশি সময় ধরে পরিচারিকার কাজ করে গিয়েছেন৷ যাতে তাঁর সন্তান লেখাপড়া চালিয়ে যেতে পারে৷ আজ, তাঁর সন্তান কৃতী পাইলট৷ কৃতী সন্তানকে দেখে গর্বিত মায়ের আনন্দ জয় করেছে নেটিজেনদের মন৷

এই পোস্ট শেয়ার করা হয়েছে রিএডিটে৷ সেখানে দেখা যাচ্ছে বিমানচালকের আসনে এবং বেশে ছেলেকে দেখে উচ্ছ্বসিত তাঁর মা৷ কান্নায় ভেঙে পড়ে সন্তানকে জড়িয়ে ধরেন তিনি৷ আবেগঘন এই মুহূর্ত নেটিজেনদের চোখের কোণেও জল এনেছে৷ শুভেচ্ছা, অভিনন্দনবার্তায় ভরে গিয়েছে মন্তব্যের জায়গা৷

 

শেয়ার করা ভিডিও ক্লিপে লাইক এসেছে ৭৯ হাজারের বেশি৷ ক্যাপশনে লেখা হয়েছে ‘‘একজন মহিলা যিনি সন্তানের পড়াশোনার খরচ চালানোর জন্য ৩০ বছর ধরে পরিচারিকার কাজ করেছেন, তিনি সন্তানকে পাইলটবেশে দেখে কেঁদে ফেললেন ফ্লাইটে৷’’ এই আবেগঘন দৃশ্য দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন নিজের শৈশব বা না ফেরার দেশে পাড়ি দেওয়া মায়ের স্মৃতি ঘিরে৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Inspiration, Pilot, Success story



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর