বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বৃহস্পতিবার পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
বৃহস্পতিবার পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন


সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে গত দিনের তুলনায় কমেছে লেনদেন। আজ ডিএসইতে কমেছে অধিংকাংশ কোম্পানির শেয়ারের দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭০ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে।

এছাড়াও ডিএসইর অন্য সূচকগুলোর মাঝে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টিরদর।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৯ দশমিক ১৮৬ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৫৫২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, দর কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর