রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

কুবি প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদে হল প্রভোস্টের পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ সময় দেখুন
কুবি প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদে হল প্রভোস্টের পদত্যাগ


কুবি করেসপন্ডেন্ট

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অব্যবস্থাপনার কারণে দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের পদ থেকে অব্যাহতি নিয়েছেন অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার। শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকে রাখা, প্রমোশন এবং ন্যায্য ছুটি না দেওয়াসহ বিভিন্ন কারণ দেখান তিনি। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর তিনি ঐ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঐ হলের প্রাধ্যক্ষ তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দফতরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি উল্লেখ করেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া ইত্যাদি অনাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি ঐ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি এ সব ঘটনা একেকটা অন্যায়।

তিনি আরও বলেন, প্রশাসনের এ ধরনের নীতি বহির্ভূত কর্মকান্ডের দায়ভার আমার উপরও বর্তাবে। যদি প্রশাসনের সাথে থাকি তবে এ সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর