বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আজ থেকে নতুন সময়ে চলবে ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৮ সময় দেখুন
আজ থেকে নতুন সময়ে চলবে ব্যাংক


ডিএমপি নিউজ: দেশে আজ (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট কমেছে। রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

এর আগে দেশের ব্যাংকগুলোয় অফিস সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। তবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আপিল বিভাগের অফিসের কার্যক্রম।

হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর