রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি, এটা এখন বড় উপদ্রব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
‘সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি, এটা এখন বড় উপদ্রব’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইদানিংকালে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এটা এখন বড় উপদ্রব।

তিনি বলেন, সড়কের কারণে দুর্ঘটনা ঘটে এরকম কোনো দৃষ্টান্ত নেই। সড়ক এখন বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। এখন এখানে সমন্বয়ের সমস্যা আছে। আর এখানে বিভিন্ন রকমের স্টেকহোল্ডার আছে। এদের সবার সমন্বয়টা জরুরি। আমরা এই নিয়ে সভা করেছি এবং সামনে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক আমরা করব।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টা আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর অনেক দেশে। আজকে সৌদি আরব আমেরিকায় আমাদের চেয়েও বড় বড় দুর্ঘটনা ঘটে। সেটা নিয়ে সেখানে কোনো উচ্চবাচ্য হয় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও অসংখ্য হতাহতের ঘটনা। এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। আমাদের এখানে কিছু সমস্যা আছে, সমন্বয়ের অভাব আছে। সেটা আমরা মনিটর করছি।

তিনি বলেন, আজকে রাস্তা ভালো হয়েছে। সেখানে (রাস্তার গতিসীমা) একটা স্পিড আছে। স্পিডটা সবাই যদি মেনে চলত তাহলে হয়তো এমনটি হতো না। আর ইদানিংকালে মোটরসাইকেল এক্সিডেন্টটা (দুর্ঘটনা) বেশি হচ্ছে। এটা এখন সড়কে বড় উপদ্রব।

ওবায়দুল কাদের বলেন, যে বিষয়গুলো আমাদের এখানে ঘাটতি আছে; সেগুলো পূরণ করার জন্য অলরেডি( ইতোমধ্যে) বিশ্বকাপের একটা রোড সেফটি প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্টের কাজ শেষ হলে আমরা দুর্ঘটনা অনেক কমাতে পারব।

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন তো নির্বাচন। বর্তমান বা অতীত; সেটা তো ওইভাবে বলা হয়নি। বলা হয়েছে নিকটজনরা; এমপি মন্ত্রীদের স্বজনরা। তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্রমান্নয়ে তালিকা প্রস্তুত হচ্ছে।

দলীয় নির্দেশনার পরও যারা এখনও প্রত্যাহার করেনি তাদের ব্যাপারে এক প্রশ্নের জবাব ওবায়দুল কাদের বলেন, প্রত্যাহারের তারিখ তো শেষ হোক। তার আগে কি করে বলব? প্রত্যাহারের তারিখ তো ২২ তারিখ।

ওবায়দুল কাদের বলেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপি। সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই অবৈধভাবে ক্ষমতা দখল কারও পক্ষে সম্ভব হয়নি। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর