রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

হিট অ্যালার্টের কারণে বিএনপির কর্মসূচি স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


ঢাকা: চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে পূর্বঘোষিত ২৬ এপ্রিলের সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, ২৬ এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে। এর পর বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল।

একই দিন রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ব গণমাধ্যমকে বলেন, মহানগর দক্ষিণের একাধিক নেতা জেলে আছেন। দলের চেয়ারপারসনসহ গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

The post হিট অ্যালার্টের কারণে বিএনপির কর্মসূচি স্থগিত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর