রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিএনপির প্রয়াত মহাসচিবের অসুস্থ ছেলেকে দেখতে গেলেন সালাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
বিএনপির প্রয়াত মহাসচিবের অসুস্থ ছেলেকে দেখতে গেলেন সালাম


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

শুক্রবার (১৭ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাবলুকে দেখতে যান তিনি।

গত ৪ এপ্রিল রাতে নিজের ফ্ল্যাটে অসুস্থতা বোধ করলে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার ব্রেনস্টোক হয়েছে জানালে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নিয়ে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতাল পরিবর্তন করে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আবদুস সালাম চিকিৎসকদের কাছ আবদুল হামিদ ডাবলুকে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এরপর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ বজলুর রহমানকে দেখতে তার শ্যামলীস্থ বাসয় যান আবদুস সালাম। পরে পিজি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান তিনি।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর