রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পিটুনিতে আহত শ্রাবণ— অভিযোগের তীর ছাত্রলীগের দিকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
পিটুনিতে আহত শ্রাবণ— অভিযোগের তীর ছাত্রলীগের দিকে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পিটুনিতে গুরুত্বর আহত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৯টার দিকে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির দক্ষিণ গেটসংলগ্ন ফুটপাতে বসে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

হামলার সময় যুবকদের হাতে ছিল হাতুড়ি, প্লাস এবং আশপাশ থেকে সংগ্রহ করা বাঁশের লাঠি। এগুলো দিয়ে রওনকুল ইসলাম শ্রাবণকে বেদম প্রহার করে তারা। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির কয়েকজন কর্মীকেও পিটুনি দেওয়া হয়।

ওই সময় সেখানে পুলিশের একটি গাড়ি এসে থামে। রওনকুল ইসলাম শ্রাবণ প্রাণপন চেষ্টা করছিলেন পুলিশের গাড়িতে উঠে পড়তে। কিন্তু হামলাকারীরা কিছুতেই তাকে গাড়িতে উঠতে দিচ্ছিল না। পরে পুলিশই হামলাকারীদের কাছ থেকে শ্রাবণকে উদ্ধার করে গাড়িতে তোলে। এ সময় শ্রাবণের সঙ্গে থাকা একজন বিএনপি কর্মীকেও গাড়িতে তোলা হয়।

প্রতক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশের গাড়িতে দু’জন পুলিশ এবং দু’জন আনসার সদস্য ছিলেন। তারা রওনকুল ইসলাম শ্রাবণ এবং তার সঙ্গে থাকা বিএনপির একজন কর্মীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে চলে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রওনকুল ইসলাম শ্রাবণকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে । নারী পুরুষসহ দেশের তরুণ সমাজ আজ তাদের দ্বারা আক্রান্ত। তারা গণতন্ত্রকামী সৈনিকের রক্ত ঝরিয়ে উল্লাস করছে। কিন্ত হামলা করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। সবকিছুরই একদিন বিচার হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর