বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bangla News: বীরভূমে হুলুস্থুল কাণ্ড…! রাস্তার উপর কিলবিল করছে মাছ, জাল নিয়ে ছুটে এসেছেন মানুষজন, কারণটা কী? The real picture of Khayrasole will shock you

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

Bangla News: পুকুর নদী কিংবা সমুদ্র নয় এবার মাছ ধরার হিড়িক উঠল পিচের তৈরি রাস্তায়! প্রবল বৃষ্টিতে রাস্তায় উঠে এসেছে মাছ, খয়রাশোলে জলমগ্ন পুরো একটি গ্রাম, দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

+

রাস্তায়

রাস্তায় মাছ

বীরভূম: পুকুর নদী কিংবা সমুদ্র নয় এবার মাছ ধরার হিড়িক উঠল পিচের তৈরি রাস্তায়! প্রবল বৃষ্টিতে রাস্তায় উঠে এসেছে মাছ, খয়রাশোলে জলমগ্ন পুরো একটি গ্রাম, দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পরপর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলার একাধিক গ্রামাঞ্চল।

ঠিক সেই সময় খয়রাশোল ব্লকের বাবুইজোড় বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র, পিচ রাস্তার উপর মাছ ধরছে এলাকার মানুষ। প্রবল বর্ষণে পুকুরের জল উপচে রাস্তার উপর উঠে এসেছে, সঙ্গে ভেসে এসেছে একাধিক মাছও।

সেই মাছ ধরতেই নেমে পড়েছেন গ্রামবাসীরা কেউ জাল ফেলে, কেউ আবার খালি প্লাস্টিক জলের বোতলে। আট থেকে আশি, সব বয়সের মানুষের মধ্যেই মাছ ধরার হিড়িক দেখা যায়। কেউ থলিতে, কেউ প্লাস্টিকের টবে মাছ ভরছেন যেন উৎসবের মেজাজ এই বৃষ্টির দিনে রাস্তায়।

তবে এই দৃশ্য যতটা আনন্দের, বাস্তব ছবিটা ততটাই ভয়াবহ। গ্রামে গ্রামে বহু রাস্তা এখন জলের তলায়। হাঁটু জল মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পিচ ও কাঁচা রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা ও সড়ক সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন তারা।

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bangla News: বীরভূমে হুলুস্থুল কাণ্ড…! রাস্তার উপর কিলবিল করছে মাছ, জাল নিয়ে ছুটে এসেছেন মানুষজন, কারণটা কী?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর