বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bankura News: শুশুনিয়াতে সোনালি হরিণ! পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় লিখতে মুখিয়ে বাঁকুড়া | deer found in bankura susunia hill

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

শুশুনিয়ায় হরিণের দেখা পাওয়া পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় লিখতে পারে

X

হরিণ

হরিণ

বাঁকুড়া: সোনালী হরিণ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার শুশুনিয়াতে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। শুশুনিয়া পাহাড় পার্শ্ববর্তী গ্রামে হরিণ‌ দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের, খোঁজ চালাচ্ছে বন দফতর। ফের শিরোনামে শুশুনিয়া পাহাড়। বেশ কয়েকদিন আগেই শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে। শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার শুশুনিয়া পাহাড় সংলগ্ন জঙ্গলে হরিণ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী বচন রায় বলেন, “এখানে বড় জঙ্গল নেই যদি শুশুনিয়া পাহাড় বা অন্য কোনও বড় জঙ্গলে হরিণটিকে ছাড়া হয় তাহলে ভাল হয়।” গত কয়েকদিন ধরেই ছাতনার ঝুঞ্জকা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণটিকে, এমনিই দাবি করছেন গ্রামবাসীরা। পাশাপাশি কোনও বড় জঙ্গল থেকে এই হরিণটি ওই গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই। খবর পেয়ে ছাতনা বন দফতরের মঙ্গলবার রাত্রে সার্চলাইট নিয়ে খোঁজ চালায় ওই গ্রাম সংলগ্ন জঙ্গলে।

আরও পড়ুন: ফের শুশুনিয়ায় আগুন! লাগালো খোদ বন দফতর, তবে রয়েছে টুইস্ট

হরিণের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করে বন দফতরের কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও দেবাশীষ প্রধান জানান, “খবর এসেছে যে একটা হরিণ দেখা গেছে। যদিও সার্চিং করার পর কিছু দেখতে পাওয়া যায়নি। তবে হরিণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় হল একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পাহাড় অত্যন্ত প্রাচীন একটি পাহাড়। পাহাড়ে রয়েছে ইতিহাসের বিভিন্ন সাক্ষী। ভেষজ উদ্ভিদ এবং বন্য জীবনে পরিপূর্ণ এই পাহাড়ে কি তাহলে এবার হরিণ! যদি হরিণ আসে তাহলে পাল্টে যেতে পারে পর্যটন মানচিত্র। আরও জনপ্রিয় হতে পারে শুশুনিয়া।

নীলাঞ্জন ব্যানার্জী

Next Article

West Medinipur News: চক-ডাস্টার হাতে নয়! এবার ব্যাট বল হাতে শিক্ষকেরা, কারণ জানলে অবাক হবেন 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর