সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

Beware of romance scams! সামনেই ভ্যালেনটাইনস ডে, অনলাইনের রোম্যান্স স্ক্যাম থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ সময় দেখুন
Beware of romance scams! সামনেই ভ্যালেনটাইনস ডে, অনলাইনের রোম্যান্স স্ক্যাম থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও – News18 Bangla


Valentine’s Day scam: সামনেই আসছে ভালবাসা উদযাপনের দিন অর্থাৎ ভ্যালেনটাইনস ডে (Valentine’s Day 2022)। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয় ভালবাসার দিবস হিসাবে। কিন্তু ভ্যালেনটাইনস ডে-তে রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এই স্ক্যামের মাধ্যমে অজান্তেই ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। বিভিন্ন ধরনের অনলাইন ডেটিং সাইট (online dating sites) যেমন টিন্ডার (Tinder), বাম্বল (Bumble) ইত্যাদির মাধ্যমে স্ক্যামাররা ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের অনলাইন ডেটিং সাইট (online dating sites) ব্যবহার করে স্ক্যামাররা স্ক্যাম (Valentine’s Day scam)করার বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করেছে। এর ফলে এখনই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ ভালবাসার মানুষ খুঁজতে গিয়ে নিজেদের মন চুরির বদলে, চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের টাকা।

ভ্যালেনটাইনস ডেতে (Valentine’s Day 2022) রোম্যান্স স্ক্যাম (romance scam) থেকে বাঁচার উপায় –

– অনলাইন স্ক্যামাররা (online scam) ভিক্টিমের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতে পারে। অফার করা হতে পারে ফুল, ওয়াইন, চকোলেট ইত্যাদি বিভিন্ন ধরনের গিফট। এই সব ফাঁদে পা না দিয়ে এড়িয়ে চলতে হবে এই ধরনের অফার।

আরও পড়ুন – WhatsApp Web Security: হোয়াটসঅ্যাপ ওয়েবে অবশেষে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার

– অনলাইন স্ক্যামাররা (online scam) অন্যদের থেকে বিভিন্ন ধরনের তথ্য চাইতে পারে । এক্ষেত্রে মনে রাখা দরকার যে তারা অনেক তথ্য চাইলেও, নিজেদের ক্ষেত্রে কম তথ্য শেয়ার করবে। এর ফলে অপরিচিত কারও সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা উচিত নয়। কারণ এর ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।

– বিভিন্ন ধরনের ডেটিং সাইট (online dating sites) এবং অ্যাপে এই সকল স্ক্যামাররা (Valentine’s Day scam) বেশি সময় ব্যয় করে না। এরা অন্যদের ব্যাক্তিগত ভাবে মেসেজ পাঠায়। প্রাইভেট মেসেজ, ইমেলের মাধ্যমে এরা মেসেজ সেন্ড করে থাকে। এর ফলে কোনও সময়েই নিজেদের ব্যক্তিগত নম্বর, ইমেল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইত্যাদি শেয়ার করা উচিত নয়।

আরও পড়ুন – লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার Facebook প্রোফাইল? জেনে নিন এভাবে

– অনলাইন স্ক্যামাররা (online scam) অন্যদের সঙ্গে দেখা করার কথা বলেও, বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তা এড়িয়ে যেতে চাইবে। কারণ তাদের উদ্দেশ্য বন্ধুত্ব গড়ে তোলা নয়। তাদের উদ্দেশ্য হল হল প্রতারণা করা। এর ফলে সহজেই অচেনা-অজানা কারও ফাঁদে পা দেওয়া উচিত নয়। এমন ঘটনা ঘটলে সেই বিষয়ে সতর্ক হয়ে যাওয়ার প্রয়োজন।

– একটি কথা সবসময় মনে রাখা দরকার- সম্পর্ক যতই ভাল অথবা গাঢ় হোক, কখনও নিজেদের ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। নিজেদের ব্যাঙ্কের ডিটেলস অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এক্ষেত্রে যে কোনও ধরনের অনলাইন ট্রানজাকশন এড়িয়ে চলা প্রয়োজন।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Cyber Security, Online Scams, Valentines Day 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর