বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bishnupur Bike Accident: দু দিন আগেই সতর্ক করেছিল থানা, তবু কমেনি বাইকের গতি! বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনার বলি দুই বন্ধু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


Last Updated:

বিষ্ণুপুরের ধারাপাট গ্রামের বাসিন্দা আকাশ অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতেন বলে অভিযোগ৷ দু তিন দিন আগে বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য আকাশ এবং তাঁর পরিবারকে সতর্কও করেছিল৷

প্রতীকী চিত্রপ্রতীকী চিত্র
প্রতীকী চিত্র

দেবব্রত মণ্ডল, বিষ্ণপুর: দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর জন্য দু তিন দিন আগেই সতর্ক করেছিল পুলিশ৷ তার পরেও বেপরোয়া গতিতে মোটরসাইকলে চালানো বন্ধ করেনি বিষ্ণুপুরের বাসিন্দা আকাশ বাউরি নামে এক যুবক৷ রবিবার সন্ধ্যায় সেই মোটরসাইকেল দুর্ঘটনাতেই মৃত্যু হল আকাশের৷ মৃত্যু হয়েছে বাইকে থাকা ওই যুবকের এক বন্ধুরও৷ ঘটনাচক্রে এই দুর্ঘটনায় মৃত দুই যুবকের নামই আকাশ বাউরি৷

রবিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণপুরের দ্বারিকা গ্রামে৷ একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু আকাশ বাউরি (২৫) নামে এক যুবকের৷ বাইকে থাকা আকাশ বাউরি (১৯) নামে আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়৷ এ দিন সকালে তাঁরও মৃত্যু হয়৷

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি বিষ্ণুপুর থেকে রাধানগরের দিকে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল মোটরসাইকেলটি৷ মোটরসাইকেল চালাচ্ছিলেন ২৫ বছর বয়সি আকাশ৷ দ্বারিকা গ্রামের কাছে লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনার অভিঘাতে ভেঙে গুঁড়িয়ে যায় মোটরসাইকেলটি৷ রাস্তার উপরে ছিটকে পড়েন দুই যুবক৷ তাঁদেরকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে বাইক চালক আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ বাইকের পিছনের আসনে থাকা আকাশ বাউরি (১৯) আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান৷

বিষ্ণুপুরের ধারাপাট গ্রামের বাসিন্দা আকাশ অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতেন বলে অভিযোগ৷ দু তিন দিন আগে বিষ্ণুপুর থানার পুলিশ দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য আকাশ এবং তাঁর পরিবারকে সতর্কও করেছিল৷ তার পরেও সেই পরামর্শ সম্ভবত কানে তোলেননি ওই যুবক৷ দুর্ঘটনায় মৃত দ্বিতীয় যুবকের বাড়ি ওন্দা থানা এলাকায়৷ দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bishnupur Bike Accident: দু দিন আগেই সতর্ক করেছিল থানা, তবু কমেনি বাইকের গতি! বিষ্ণুপুরে মর্মান্তিক দুর্ঘটনার বলি দুই বন্ধু

Next Article

Hooghly News: এক মাস আগে তৈরি রাস্তা ভেঙে চুরমার! ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর