সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

Crop Damage Hailstorm: অকাল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি গম চাষে! চাষিদের চিন্তা দূর করতে পদক্ষেপ নিচ্ছে কৃষি দফতর | hail storm huge crops damage in murshidabad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ সময় দেখুন


Last Updated:

অকাল শিলাবৃষ্টিতে গম চাষে ক্ষতি, সাহায্যে হাত বাড়াচ্ছে কৃষি দফতর

X

গম

গম চাষে ব্যাপক ক্ষতি 

মুর্শিদাবাদ: ভারী শিলা বৃষ্টিতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ হরিহরপাড়ায়। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিলা বৃষ্টিতে জমিতে লুটিয়ে পড়ল গম, পেঁয়াজ আলু। সবে গম গাছে ফুল ধরছে। আর এই সময়ে বৃষ্টি যেন অভিশাপ! হঠাৎ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপটে ব্যাপক ক্ষতি গম চাষে। হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমির গম গাছ নেতিয়ে পড়েছে মাটিতে। জল জমেছে জমিতে। অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে ফসলের ক্ষতির আশঙ্কায় হরিহরপাড়া কৃষকরা। বৃষ্টি কমতেই চাষের জমির অবস্থা দেখে মাথায় হাত কৃষকদের। ঋণ করে কৃষকরা চাষাবাদ করছেন হঠাৎ এই বৃষ্টিতে চিন্তার ভাঁজ কপালে।

কৃষক রাহেতুল সেখ বলেন, “চাষিরা আশা করেছিল এবছর গম উৎপাদন ভালই হবে। সেই গমই আজ ক্ষতিগ্রস্ত। চাষিরা খাবে কি? রাই চাষেও ক্ষতি। মুসুর থেকে আমের বোল- সজনে ডাটা সব শেষ এই বৃষ্টিতে। সবচেয়ে বেশি ক্ষতি গম চাষে।” চাসিরা এও জানিয়েছেন, গমে এখন ফুল ধরার সময়। ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে সব ফুল ঝড়ে গেল। বৃষ্টির জল বিষাক্ত। এবার মাঠে আর কাঁচি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। শিলাবৃষ্টিতে চাষে প্রচুর ক্ষতি। সব গম শুকিয়ে যাবে।” কৃষকরা বলছেন, এই সময়ে রবি শস্যে, সব্জি চাষে ক্ষতি সবচেয়ে বেশি। গম থেকে মুসুর, আলু থেকে অন্যান্য সব্জি সবেতেই অসময়ের এই বৃষ্টি অভিশাপ। গম চাষের ক্ষেত্রে এবছর আশার আলো দেখেছিলেন অনেকেই। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বসন্তের এই অকাল বৃষ্টি! কীভাবে হবে ক্ষতিপূরণ? প্রশ্ন কৃষকদের।

আরও পড়ুন: নেপালের পর বাংলার কোথায় একমাত্র পঞ্চমুখী শিবের মন্দির? পুজো দিলেই গবির হয় বড়লোক, গ্রহ দোষ দূর হয়

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মুর্শিদাবাদ জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া সহ বেশ কিছু এলাকায় হঠাৎই শিলাবৃষ্টি হয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিয়ে দেখা হবে। তবে শিলাবৃষ্টিতে গম চাষের ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেশি হয়। আমরা জমি পরিদর্শন করে আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করব।”

কৌশিক অধিকারী

Next Article

East Medinipur News: একঘেমেয়ির দিন শেষ! এবার দিঘার কাছের স্কুলে নিরস জিনিসও হয়ে উঠবে রসে টইটম্বুর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর