বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

CRPF Jawan Pakistani Wife Controversy: পাকিস্তানিকে বিয়ে করে চাকরি গেল, এবার মুখ খুললেন সেই সিআরপিএফ জওয়ান! বিস্ফোরক দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


জম্মুর ঘারোটা এলাকার বাসিন্দা মুনির ২০১৭ সালে সিআরপিএফ-এ যোগ দেন৷ তিনি জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করবেন৷ মুনিরের আশা, তিনি ন্যায়বিচার পাবেন৷

মুনিরের বিরুদ্ধে অভিযোগ, তথ্যগোপন করে তিনি একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন৷ শুধু তাই নয়, স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নিজের স্ত্রীকে ভারতে রেখে দেন তিনি৷ তিনি যা করেছেন, তা জাতীয় নিরাপত্তা এবং চাকরির শর্তের পরিপন্থী বলেই দাবি করে সিআরপিএফ৷

যদিও সংবাদসংস্থা পিটিআই-কে মুনির জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে খবর থেকেই চাকরি থেকে বরখাস্ত হওয়ার কথা জেনেছি৷ তার পরে একটি সংক্ষিপ্ত চিঠির মাধ্যমে আমাকে সিআরপিএফ-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ চাকরি হারানোর কথা জেনে আমি এবং আমার পরিবার স্তম্ভিত৷ কারণ সদর দফতর থেকে অনুমতি পাওয়ার পরই আমি পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছি৷’

মুনির আরও জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার আইনি সাহায্য নেবেন তিনি৷ আদালতেও মামলা করবেন৷ আত্মবিশ্বাসী মুনির বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আমি নিশ্চিত৷’

গতকালই সিআরপিএফ-এর পক্ষ থেকে মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়৷ অনলাইনে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা মেনাল খানের সঙ্গে প্রায় দু বছর আগে পরিচয় হয় মুনিরের৷ এর পর সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে৷ গত বছর ২৪ মে ভিডিও কলের মাধ্যমে তাঁদের নিকাহ সম্পন্ন হয়৷

এ বছরের ২৮ ফেব্রুয়ারি ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মুনিরের স্ত্রী মেনাল৷ গত ২২ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়৷ যদিও মেনালের স্ত্রী দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করায় জম্মু কাশ্মীর হাইকোর্ট তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করে৷ দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করে মুনির এবং তাঁর স্ত্রী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন৷ ইন্টারভিউও দেন তাঁরা৷

মুনিরের দাবি, বিয়ের পর যাবতীয় নথি, তাঁর এবং তাঁর বাবা-মায়ের হলফনামা, স্থানীয় পঞ্চায়েত প্রধানের হলফনামা, জেলা উন্নয়ন পর্ষদের হলফনামা যথাযথ নিয়ম মেনে তিনি সিআরপিএফ কর্তৃপক্ষকে জমা দিয়ে বিয়ের কথা জানান৷ তখন তাঁকে ঊর্ধবতন কর্তৃপক্ষ জানিয়েছিল, বিয়ের জন্য এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার কোনও সংস্থান সিআরপিএফ-এ নেই৷ কিন্তু যেহেতু তিনি সব নথি জমা দিয়েছিলেন, তাই মুনির ভেবেছিলেন পাকিস্তানি নাগরিককে বিয়ে করলেও কোনও সমস্যা নেই৷

মুনিরের দাবি, ‘২০২২ সালের ৩১ ডিসেম্বর প্রথমবার আমি বিয়ে করার পরিকল্পনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই৷ তখন আমাকে পাসপোর্ট, বিয়ের কার্ড, হলফনামা সহ কিছু নথি জমা দিতে বলা হয়৷ আমি সে সমস্ত কিছু জমা দেওয়ার পর ২০২৪ সালের ৩০ এপ্রিল আমাকে সদর দফতর থেকে বিয়ের করার জন্য অনুমতি দেওয়া হয়৷’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার৷ তখনই মুনিরের বিয়ের বিষয়টি সামনে আসে৷

বাংলা খবর/ খবর/দেশ/

CRPF Jawan Pakistani Wife Controversy: পাকিস্তানিকে বিয়ে করে চাকরি গেল, এবার মুখ খুললেন সেই সিআরপিএফ জওয়ান! বিস্ফোরক দাবি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর