রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

D Gukesh: চিনকে হারিয়ে দাবা বিশ্বকাপ জয় ভারতের, ইতিহাস লিখলেন ডি গুকেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন



Last Updated:

D Gukesh World Chess Champion: ফের দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বিশ্বনাথন আনন্দের পর ফের একবার দাবায় বিশ্বে নিজেদের বিজয় পতাকা ওড়াল ভারত। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নয়া ইতিহাস রচনা করলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ।

ফের দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বিশ্বনাথন আনন্দের পর ফের একবার দাবায় বিশ্বে নিজেদের বিজয় পতাকা ওড়াল ভারত। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নয়া ইতিহাস রচনা করলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়ার হিসেবে ৬৪ খোপের সাদ-কালোর বিশ্বযুদ্ধ জিতলেন ভারতীয় দাবাডু। রুদ্ধশ্বাস ফাইনালে হারালেন চিনের ডিং লিরেনকে।

প্রথম থেকেই ভারত ও চিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৩টি রোলারকোস্টার গেমের পর চূড়ান্ত লড়াই পর্যন্ত বোঝার উপায় ছিল না শিরোপা উঠতে চলেছে কার মাথায়। উভয় প্রতিযোগীউ সমান-সমান পয়েন্টে ছিলেন। ডি গুকেশ ও ডিং লিরেন দুজনেরই পয়েন্ট ছিল ৬.৫। বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। জয়ের জন্য দরকার ছিল এক পয়েন্ট। তবে শেষ পর্যন্ত নিজের নার্ভ ধরে রেখে বাজিমাত করেন ভারতীয় দাবাড়ু। গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন চিনকে হারিয়ে জিতে নেন বিশ্বজয়ের শিরোপা।

বিস্তারিত আসছে..



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর