শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

expands-remix-feature-to-all-videos-and-not-just-reels | এবার রিলস ছাড়াও ইনস্টাগ্রামের সব ভিডিও-য় ব্যবহার করা যাবে রিমিক্স ফিচার – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ সময় দেখুন
expands-remix-feature-to-all-videos-and-not-just-reels | এবার রিলস ছাড়াও ইনস্টাগ্রামের সব ভিডিও-য় ব্যবহার করা যাবে রিমিক্স ফিচার – News18 Bangla


Instagram Remix Feature: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট সম্প্রতি ঘোষণা করে জানিয়েছে যে, তারা তাদের রিমিক্স ফিচারের ব্যবহার বাড়িয়ে দিতে চলেছে। এর ফলে ইনস্টাগ্রামের রিল ছাড়াও সকল পাবলিক ভিডিওতে ব্যবহার করা যাবে রিমিক্স ফিচার। মেটা কোম্পানি আগের বছরেই প্রথম নিয়ে এসেছিল রিমিক্স ফিচার (Instagram Remix Feature), যা শর্ট ভিডিও ফরম্যাট অর্থাৎ রিলস্ নামে পরিচিত। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের নিজস্ব ভিডিও-য় ব্যবহার করতে পারবে রিমিক্স ফিচার, যা তাদের রিল তৈরি করতে সাহায্য করবে। রিমিক্স ফিচার ব্যবহার করা যাবে রেগুলার ইনস্টাগ্রাম ভিডিও-র ক্ষেত্রে এবং পাওয়া যাবে বেশি টাইম লিমিট।

ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও-র ক্ষেত্রে রিমিক্স ফিচার (Remix Feature) ব্যবহার করার উপায় –

ইনস্টাগ্রামে প্রথমেই বেছে নিতে হবে নিজেদের পছন্দের ভিডিও।

এর পর নিজেদের পছন্দ করা ভিডিও-র উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।

৩টে ডটে ক্লিক করার পরে সেখানে দেখতে পাওয়া যাবে ‘রিমিক্স দিস ভিডিও’ (Remix This Video) অপশন।

এর পর সেটি সিলেক্ট করতে হবে এবং অ্যাড করতে হবে নিজেদের পছন্দের সেই ভিডিও।

ইনস্টাগ্রামে রিলের ক্ষেত্রে রিমিক্স ফিচার ব্যবহার করার উপায় –

ইনস্টাগ্রামে প্রথমেই বেছে নিতে হবে নিজেদের পছন্দের রিল।

এর পর নিজেদের পছন্দ করা রিলের উপরের ডান দিকের কোণে থাকা ৩টি ডটে ক্লিক করতে হবে। এর পর সিলেক্ট করতে হবে ‘রিমিক্স দিস রিল’ (Remix This Reel)।

এর পর নিজেদের স্ক্রিনে দুই ভাগে দেখতে পাওয়া যাবে সেই ভিডিও। এক দিকের স্ক্রিনে দেখতে পাওয়া যাবে অরিজিনাল কনটেন্টের ক্লিপ এবং স্ক্রিনের অন্য দিকে দেখতে পাওয়া যাবে এডিট করা কনটেন্ট।

এর পর এডিট করা নতুন ভিডিওতে অ্যাডজাস্ট করা যাবে ভলিউম, নতুন ক্লিপ, ভয়েস ওভার। এর পর সেটি রেকর্ড করা যাবে।

২০২০ সালের জুন মাসে ভারতে টিকটক ব্যান হয়ে যাওয়ার পরে, ইনস্টাগ্রাম ভারতের ইউজারদের জন্য লঞ্চ করে রিলস্। আগের বছর ইনস্টাগ্রাম তাদের ইউজারদের জন্য লঞ্চ করেছে রিমিক্স ফিচার। এখন ইনস্টাগ্রাম বাড়িয়ে দিতে চলেছে তাদের রিমিক্স ফিচারের ব্যবহার। এর ফলে ইনস্টাগ্রামের ইউজাররা তাদের রিলের ভিডিও ছাড়াও সকল ধরনের পাবলিক ভিডিওতে ব্যবহার করতে পারবে রিমিক্স ফিচার। মেটা আপডেট করে চলেছে তাদের রিল ভিডিওর ফিচার।

টিকটক ভারতে ব্যান হয়ে গেলেও পুরো বিশ্ব জুড়ে এদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এর ফলে টিকটককে পাল্লা দেওয়ার জন্য ইনস্টাগ্রাম নিয়ে আসছে বিভিন্ন ধরনের উন্নত ফিচার।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Instagram, Reels, Tech news



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর