রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

Facebook-এ থাকা আপনার ব্যক্তিগত তথ্য অনলাইনে লিক হয়েছে কি না, যাচাই করে নিন এই ভাবে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭৭১ সময় দেখুন
Facebook-এ থাকা আপনার ব্যক্তিগত তথ্য অনলাইনে লিক হয়েছে কি না, যাচাই করে নিন এই ভাবে!


#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক নিয়ে নানা ভাবে নানা সময়ে আলোকপাত করে থাকেন মনোবিদরা। বলেন যে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিলে তা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে, অবসাদ ডেকে আনে। কিন্তু সম্প্রতি বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook-কে ঘিরে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাও বড় কম উদ্বেগের নয়। বলা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে মোট ১০৬টি দেশের ৫৩৫ মিলিয়ন নাগরিকদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। যাঁদের তথ্য অনলাইনে লিক হয়েছে, তাঁদের তালিকায় নাম রয়েছে খোদ Facebook প্রতিষ্ঠাতাদেরও।

এই প্রসঙ্গে বিশদ খবর সরবরাহ করেছেন সংবাদমাধ্যমকে সাইবার গবেষক ডেভ ওয়াকার। তিনি জানিয়েছেন যে এই ৫৩৫ মিলিয়ন Facebook ব্যবহারকারীর পাশাপাশি প্রতিষ্ঠাতা সেলিব্রিটি মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) ব্যক্তিগত তথ্যও নেটদুনিয়ায় হাট হয়ে ছড়িয়ে পড়েছে। জুকারবার্গের ফোন নম্বর, ঠিকানা, লোকেশন, ডেট অফ বার্থ, Facebook ID- কোনও কিছুই আর জনসমক্ষে আসতে বাকি থাকেনি। শুধু জুকারবার্গ নয়, সংস্থার আরও দুই প্রতিষ্ঠাতা সদস্য ক্রিস হিউজ (Chris Hughes) এবং ডাস্টিন মস্কোভিৎজের (Dustin Moskovitz) ব্যক্তিগত তথ্যও এক ভাবে উঠে এসেছে সামনে।

জানা গিয়েছে যে ইউনাইটেড স্টেটস থেকে ৩২ মিলিয়ন, ইউনাইটেড কিংডম থেকে ১১ মিলিয়ন এবং ভারত থেকে ৬ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য লিক হয়েছে অনলাইনে। বাকিটা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিশ্ব জুড়ে। এই তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফোন নম্বর, সম্পূর্ণ নাম, Facebook ID, লোকেশন, ডেট অফ বার্থ এবং ই-মেইল আইডি, জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।

তা, এই সব ছড়িয়ে পড়া তথ্যের মধ্যে আমাদের নাম আছে কি না, সেটা কী করে বোঝা যাবে? এটা যতক্ষণ জানা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো স্বস্তি মিলবে না!

এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন সাইবার সিকিউরিটি রিসার্চার ট্রয় হান্ট। তাঁর কাজ হল অনলাইনে ছড়িয়ে পড়া এই সব তথ্য এক ওয়েবসাইটে একত্র করে তা সাধারণের সার্চের জন্য উন্মুক্ত করে দেওয়া যাতে তারা সময় থাকতে থাকতে নিজেদের ব্যক্তিগত তথ্য বদলে নিতে পারে। এই ওয়েবসাইটটির নাম হল Have I Been Pwned। এখানে গিয়ে নিজের ফোন নম্বর এন্টার করে দেখতে হবে। অবশ্য সেটা এন্টার করতে হবে আন্তর্জাতিক কোড মেনে। মানে, ভারতীয় নম্বর হলে দশ ডিজিটের মোবাইল নম্বরের আগে বসাতে হবে ৯১। এবার ওই নম্বর সংক্রান্ত Facebook অ্যাকাউন্টের তথ্য যদি লিক হয়ে থাকে, তাহলে তা সার্চে উঠে আসবে। সেই মতো পদক্ষেপ করতেও অসুবিধা নেই!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর