সম্প্রতি Pinkvilla কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফারহান জানান তিনি খুব শীঘ্রই ডন ৩ নিয়ে পরিচালনার কাজ শুরু করার কথা ভাবছেন। তিনি বলেন, “আমার খুব ইচ্ছা আছে ফের পরিচালনা নিয়ে কাজ করার। খুব শীঘ্রই আমি তা শুরু করতে চলেছি। হয়তো এরপর যখন কথা বলব তখন পরিচালনা নিয়েই কথা বলব। আমার খুব ভালো লাগে যখন আপনারা আমার পরিচালনা নিয়ে প্রশংসা করেন। আমার কেরিয়ারের এই দিকটিও আমি খুব বিশেষ ভাবে দেখি”।
ফারহানকে দিল চাহতা হ্যায় ২ ও ডন ৩ পরিচালনা করার কথা জি়ঞ্জাসা করা হলে, জবাবে অভিনেতা বলেন, “না, এখনই কিছু করছি না। দিল চাহতা হ্যায় ২ নিয়ে আমাকে মানুষ বিশেষ জিজ্ঞেস করে না। তবে ডন ৩ আমি কবে বানাবো সেই নিয়ে বহু মানুষ আমাকে প্রশ্ন করেন। কিন্তু, এই মুহূর্তে আমি একটু অন্য চিন্তাভাবনা নিয়ে রয়েছি। সময় এলে নিশ্চয় সেই বিষয়েও আমি খোলামেলা আলোচনা করব।”
ফারহান এখন ব্যস্ত তাঁর আসন্ন স্পোর্টস ড্রামা ছবি তুফান (Toofan) নিয়ে। ১৬ জুলাই Amazon Prime Video তে ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra)। ফারহানকে এখানে একজন ন্যাশনাল বক্সারের ভূমিকায় দেখা যাবে। ফারহানের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) ও পরেশ রাওয়াল (Paresh Rawal)।
Published by:Suman Majumder
First published: