বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Flipkart Big Billion Days Sale 2022: সেল সেল সেল! শুরু হচ্ছে Flipkart-এর সব থেকে বড় সেল! পুজোর আগে ধামাকা!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ সময় দেখুন
Flipkart Big Billion Days Sale 2022: সেল সেল সেল! শুরু হচ্ছে Flipkart-এর সব থেকে বড় সেল! পুজোর আগে ধামাকা!


#নয়া দিল্লি:  জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) বিগ বিলিয়ন ডেজ সেল (Flipkart Big Billion Days Sale 2022) শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। ফ্লিপকার্টের এই বছরের বিগ বিলিয়ন ডেজ সেল আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগের মতোই ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা একদিন আগেই অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে এর সুবিধা নিতে পারবেন। ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডেজ সেলে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে পার্টনারশিপ করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে প্রায় ১০ শতাংশ ছাড় পেতে পারেন।

ফ্লিপকার্ট এখনও আনুষ্ঠানিক ভাবে বিগ বিলিয়ন ডেজ সেলের বিভিন্ন অফারের কথা ঘোষণা করেনি। কিন্তু, জানা গিয়েছে যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। এছাড়াও ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola, Samsung, Realme, Poco-র মতো ফোনও পাওয়া যাবে বেশ কম দামে।

জানা গিয়েছে যে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে Poco F4 5G, Poco X4 5G, Poco M4 Pro 5G, Oppo Reno 8 5G, Motorola Edge 30, Moto G62, Moto G32, Realme 9i 5G, Realme 9 5G স্পেশ্যাল এডিশনের মতো ফোন খুবই কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে এই সকল ফোনের ওপরে থাকছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে গ্রাহকেরা বিভিন্ন ধরনের অফার পাবেন। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ১০ শতাংশ ছাড়ের সুবিধা নিতে পারবে গ্রাহকেরা।

 আরও পড়ুন:  স্মার্টওয়াচে ৭৫ শতাংশ ছাড়! Amazon- এ পুজোর আগে বড় সেল! মিস করা যাবে না কিছুতেই!

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলকে টেক্কা দিতে আরেকটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনও (Amazon) নিয়ে আসতে চলেছে বিশাল সেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অ্যামাজন নিয়ে আসতে চলেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale 2022)। অ্যামাজনের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলও শুরু হতে চলেছে ২৩ সেপ্টেম্বর থেকে। এই সেলেও বিভিন্ন জিনিস পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়ে।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে, চলতি বছরের এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone-এর সঙ্গে সঙ্গে Samsung, Redmi, Vivo ইত্যাদির মতো ব্র্যান্ডের ফোন পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। সুতরাং পুজোর আগেই গ্রাহকেরা কম দামে নিজের পছন্দের ফোন কিনতে পারবেন।

Published by:Piya Banerjee

First published:

Tags: Amazon, Flipkart, Flipkart Big Billion Days Sale 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর