বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

Maghi Purnima: গঙ্গাসাগর মেলার মতই ফের সেজে উঠছে গঙ্গাসাগর! কেন জানেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

দিনকয়েক আগেই শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা, তবে আবারও একইভাবে সেজে উঠছে গঙ্গাসাগর

X

কপিলমুনি

কপিলমুনি আশ্রম

গঙ্গাসাগর: রাত পোহালেই মাঘী পূর্ণিমার শাহি স্নান হবে সাগরে। এবছর লক্ষাধিক পূণ্যার্থী আসতে পারে সাগরে। আর সেজন্য প্রাশাসনিকভাবে সবরকম বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তায় অতিরিক্ত জোর দিতে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। এবছর দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছিল কুম্ভমেলায়। আর সেজন্য এখানে সেরকম পরিস্থিতি আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবছর প্রায় ৭০০ শৌচালয় থাকবে মেলা প্রাঙ্গণে। মন্দির চত্বর ও কাছাকাছি বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে প্রায় ১৫টি সিসি ক্যামেরা বসানো হবে। গঙ্গাসাগর মেলার মতে কন্ট্রোল রুম থাকছে। মাঘী পূর্ণিমার দিন একশোর মতে সরকারি আধিকারিক বিভিন্ন জায়গায় দায়িত্ব সামলাবেন। থাকছে ছ’টি পিলগ্রিম শেড। দুই, চার, পাঁচ নম্বর বিচের ধারে এবং কচুবেড়িয়া ও বেনুবনে তৈরি হয়েছে এই শেডগুলি।

আরও পড়ুন: রাত ৩টে ৩২ মিনিট! নিমেষে যা ঘটে গেল…, অবশেষে ফিরল স্বস্তি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কচুবেড়িয়া, লট এইট এবং গঙ্গাসাগর মিলিয়ে ছ’টি স্পিড বোট থাকবে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য ৪০টি বাস রাখা হবে। জলপথে পরিবহনের জন্য থাকবে দু’টি বার্জ এবং ১২টি ভেসেল। থাকছে এক হাজার পুলিশ। এবছর ভিড় আটকাতে থাকছে সবরকম ব্যবস্থা। গঙ্গাসাগর মেলার মত সমান গুরুত্ব দিয়ে এবছর দেখা হচ্ছে মাঘী পূর্ণিমাকে।

নবাব মল্লিক

Next Article

Fire Accident: দক্ষিণ কলকাতার নামি বেসরকারি স্কুলে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে পৌঁছল দমকল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর