মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

Mithai : এ বছরই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন ‘মিঠাই’-এর আদৃত রায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬৩৬ সময় দেখুন
Mithai : এ বছরই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন ‘মিঠাই’-এর আদৃত রায়


কলকাতা : ভাঙতে চলেছে নাকি অসংখ্য অনুরাগিণী হৃদয় ৷ অন্তত টলিপাড়ার গুঞ্জন সেরকমই ৷ রেটিংয়ের শীর্ষে থাকা ‘মিঠাই’ (Mithai ) ধারাবাহিকের সিদ্ধার্থ নাকি বিয়ে করতে চলেছেন ৷ ধারাবাহিকে নয়, বাস্তবেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা আদৃত রায় ৷ তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে ৷ শোনা যাচ্ছে, এ বছর নভেম্বরেই আদৃতের (Adrit Roy ) জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে ৷

আদৃতের প্রথম ধারাবাহিক ‘মিঠাই’৷ এর আগে তাঁকে দেখা গিয়েছে ‘লকডাউন ডায়েরি’-তে ৷ এই সিরিজে ‘বিবাহবার্ষিকী’ গল্পে তিনি অভিনয় করেন দর্শনা বণিকের বিপরীতে ৷ পাশাপাশি, আদৃত অভিনয় করেছেন অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘নুরজহান’ ছবিতেও ৷ ছবির প্রযোজক ছিলেন রাজ চক্রবর্তী ৷ এর পর আরও কিছু ছবিতে দেখা গিয়েছে আদৃতকে ৷ তবে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ‘মিঠাই’-এর দৌলতে ৷ এই ধারাবাহিকে সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে আদৃতের রসায়ন জিতে নিয়েছে দর্শকদের মন ৷ দীর্ঘ দিন ধরে বাকিদের টেক্কা দিয়ে এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে ৷

তবে এই নিয়ে আদৃত এখনও কিছু বলেননি ৷ ব্যক্তিগত জীবন তিনি আড়ালেই রাখতে পছন্দ করেন ৷ তবে সত্যি সত্যি তাঁর বিয়ে হয়ে গেলে বহু অনুরাগিণীর যে হৃদয় ভঙ্গ হবে, তাতে সন্দেহ নেই ৷

Published by:Arpita Roy Chowdhury

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর