বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Murshidabad News: অপহরণ থেকে মুক্তি পেয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরলেন ঘরে! জানালেন ভয়াবহ অভিজ্ঞতাmurshidabad migrant labourers returned home after they had been rescued from abduction in tamilnadu

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


Last Updated:

Murshidabad News:অবশেষে অপহৃত ১০জন শ্রমিক ফিরল বাড়ি। স্বস্তিতে পরিবারের লোকেরা। আর বাড়ি ফিরেই জানালো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। 

X

ফিরলেন

ফিরলেন অপহৃত শ্রমিকরা 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: অবশেষে অপহৃত ১০ জন শ্রমিক ফিরলেন বাড়িতে। স্বস্তিতে পরিবারের লোকেরা। আর বাড়ি ফিরেই জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। অভিযোগ, গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপহৃত হন মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুর থানার এলাকার বাসিন্দা ১০জন পরিযায়ী শ্রমিক। আরও অভিযোগ, প্রত্যেকের পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খুনের হুমকি ও অপহৃত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয়। বাড়ি ফিরে এসেই নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মোহান্তর সঙ্গে দেখা করেন তারা। পুলিশ প্রশাসন ও সাংবাদমাধ্যমে সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানান পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, পেটের তাগিদে তামিলনাড়ুতে গিয়েছিলেন  শ্রমিকরা৷ এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের আটজন ছিলেন৷ বীরভূমের রামপুরহাট থেকে গিয়েছিলেন বাকি আটজন৷ গত বুধবার তাঁরা রওনা দেন তামিলনাড়ুর উদ্দেশে৷ সেখানে তাঁদের জন্য যে বিপদ অপেক্ষা করছে, তা ভাবতেও পারেননি কেউই৷ কিন্তু অভিযোগ, তাঁদের পড়তে হয় অপহরণের ফাঁদে৷ বাড়িতে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ। তামিলনাড়ুতে পৌঁছেও বিপদের আঁচ পাননি তাঁরা৷ অভিযোগ, যুবকরা দেখেন, একটি গাড়ি তাঁদের জন্য অপেক্ষা করছে৷ তাঁরা ভাবেন, যেখানে কাজের জন্য যেতে হবে, সেখান থেকে পাঠানো হয়েছে৷

আরও পড়ুন : রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সন্তানের মঙ্গলকামনায় ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার! জানুন

শ্রমিক দীপু জানান, ‘‘কিছুক্ষণের মধ্যেই আমাদের ভুল ভাঙে৷ যুবকরা বুঝতে পারেন, তাদের অপহরণ করা হয়েছে৷ তাদের নিয়ে যাওয়া হয় সালেমে৷ সেখান থেকে শ্রমিকদের পরিজনকে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয়৷ অপহরণ ও মুক্তিপণের কথা পুলিশকে জানান পরিবারের সদস্যরা৷’’ নবগ্রাম, বহরমপুর ও রামপুরহাট থানা তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে৷ যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল, তার টাওয়ার লোকেশন দেখায় সেই রাজ্যের সালেমে৷ তামিলনাড়ু পুলিশ অভিযান চালায় অপহরণকারীদের ডেরায়৷ সেখান থেকেই উদ্ধার করা হয় সকল শ্রমিককে। পুরো অপারেশন চালাতে ছয় ঘণ্টা সময় লাগে৷ পাকড়াও করা হয়েছে দুষ্কৃতীদের৷ পরিযায়ী শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়ে তাঁরা তামিলনাড়ুতে কাজ না করে রাজ্যে ফিরে আসেন৷ তবে বর্তমানে বাড়ি ফিরে আসতে পেরে খুশি সকলেই।

Next Article

Accident in Eid: ইদের আনন্দ ম্লান! ডাম্পার দিল পিষ, প্রাণে বাঁচল না কেউই, রেহাই পেল না দুধের শিশুও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর