সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

no need to pay cancellation charges anymore |যাত্রী স্বাচ্ছন্দ্যে দারুণ পদক্ষেপ Uber-এর; ট্রিপ বাতিল করলে দিতে হবে না টাকা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩০ সময় দেখুন
no need to pay cancellation charges anymore |যাত্রী স্বাচ্ছন্দ্যে দারুণ পদক্ষেপ Uber-এর; ট্রিপ বাতিল করলে দিতে হবে না টাকা – News18 Bangla


Uber’s New Policy: কেউ যখনই উবের (Uber) ক্যাব বুক করেন তখন সেই ক্যাবের ড্রাইভার জানতে চান যাত্রীর ড্রপ লোকেশন। এর কারণ হল ড্রাইভার তখন দেখতে পান না যাত্রীর ড্রপ লোকেশন। এর ফলে যখনই কেউ ড্রাইভারকে বলে দেন নিজের ড্রপ লোকেশন, তখনই যেতে রাজি না হলে ড্রাইভার শুরু করেন হরেক সমস্যা। সেই ড্রাইভার সময় নষ্ট করতে থাকেন যাত্রীর বাড়ির সামনে পৌঁছানোর জন্য। কিন্তু, নিয়ম মতো, সেই ড্রাইভার নিজে যাত্রীর ট্রিপ বাতিল করতে পারেন না। এর ফলে সময় নষ্ট করে সেই যাত্রীকে চাপ দিতে থাকেন সেই ট্রিপ বাতিল করে দেওয়ার জন্য। এর পর সেই ট্রিপ বাতিল করে দিলে যাত্রীকে ক্যান্সেলেশন ফি দিতে হয়।

কিন্তু যাত্রীদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য উবের নিয়ে এসেছে নতুন এক উপায়। এর মাধ্যমে যাত্রী এবং উবের ড্রাইভার দুজনেরই সুবিধা হবে। এখন থেকে উবেরের ড্রাইভাররা যাত্রীদের ড্রপ লোকেশন আগেই দেখতে পাবেন। এর ফলে সেই ড্রাইভার যাত্রীর কোনও রাইড অ্যাকসেপ্ট করার আগে তাঁর ড্রপ লোকেশন দেখে নিতে পারবেন। উবের সম্প্রতি জানিয়েছে যে, “আমরা যাত্রীদের ফিলিংস বুঝতে পারি। কারণ প্রয়োজনের সময় কোনও উবের ড্রাইভার যদি প্রশ্ন করে কোথায় যাবেন, তাহলে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। এরপর সেই ট্রিপ বাতিল করতে হলে যাত্রীদের সমস্যা হয়। তাই আমরা নিয়ে এসেছি নতুন এক উপায়। এটি ইতিমধ্যেই দেশের ২০টি শহরে চালু করা হয়েছে। আগামী দিনে পুরো দেশেই চালু করা হবে। এর ফলে সুবিধা হবে ড্রাইভার এবং যাত্রীদের। এর জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন স্টেপ।”

আরও পড়ুন – iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়

এক নজরে দেখে নেওয়া যাক উবেরের নতুন স্টেপ –

১) ফুয়েলের জন্য ভাড়া বাড়ানো হয়েছে –

ফুয়েলের দাম বাড়ার জন্য উবেরের ভাড়াও কিছুটা বাড়ানো হয়েছে। এর ফলে উবেরের ড্রাইভারদের আয় কিছুটা হলেও বাড়বে।

২) বেশি দূরত্বের পিকআপ –

অনেক সময়েই উবেরের ড্রাইভাররা বেশি পিকআপ নিতে চান না। এই ধরনের সমস্যার জন্য উবের নিয়ে এসেছে নতুন অ্যাডিশনাল ইনকাম। বেশি দূরত্বের পিক আপের জন্য উবেরের ড্রাইভাররা বেশি টাকা আয় করতে পারবেন। তাঁরা কত টাকা আয় করতে পারবেন, তা তাঁরা জেনে নিতে পারবেন।

আরও পড়ুন – WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!

৩) পেমেন্ট মোড –

উবেরের তরফে আগেই ড্রাইভারদের ট্রিপ শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে যাত্রীরা অনলাইনে না ক্যশে টাকা দিতে চান। এর ফলে তাঁদের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও উবের ড্রাইভারদের সুবিধার জন্য নিয়ে এসেছে ডেইলি পে প্রসেস। এর মাধ্যমে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা যা আয় করবেন, পরবর্তী দিনে সেটা দিয়ে দেওয়া হবে। একই ভাবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আয়ের টাকা সোমবার দিয়ে দেওয়া হবে।

৪) উন্নত পরিষেবা –

উন্নত পরিষেবা দেওয়ার জন্য উবের বিভিন্ন ধরনের স্টেপ নিতে চলেছে। ট্রিপ ক্যান্সেল, এসি চালানো, ড্রাইভারদের ট্রেনিং ইত্যাদি বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Uber



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর