বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

North 24 Parganas News: মাস ঘুরতে না ঘুরতেই উল্টে গেল পাশা! ফের বন্ধ ১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ | national highway 12 renovation work stopped again by local public protest

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

আমডাঙায় আবারও জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা, আদালতের নির্দেশের পরও হচ্ছে এমন কাণ্ড! 

১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা
১২ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা

উওর ২৪ পরগনা: উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী ১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারে আবারও বাধা জমিদাতাদের। এদিন আমডাঙা এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণে বাধার মুখে পড়তে হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। সম্প্রসারণের কাজে ব্যবহার করা জেসিবির কাজ আটকে তা তুলে দেওয়ারও অভিযোগ উঠল জমিহারাদের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ আসলেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় দুপক্ষকেই। জমিদাতাদের সঙ্গে চলে পুলিশের বচসা। ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত জমিতে কাজ করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশের পর জেলাশাসকের তরফ থেকে ন্যায্য ক্ষতিপূরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ না করেই, কাজ চালানোর বিরুদ্ধেই এদিন সরব হন জাতীয় সড়ক পার্শ্ববর্তী জমি-হারা মানুষজন।

আরও পড়ুন: বাজারে রমরমিয়ে বিকোচ্ছে ভেজাল ওষুধ! চিন্তা নেই, টুক করে ধরা যাবে এই উপায়ে

এদিন কাজ বন্ধ করে দেওয়া হলেও, পরবর্তীতে যদি ফের কাজ শুরু হয় তবে তারা আবারও কাজ আটকাবেন বলেও জানানো হয়। এখন আদালতের নির্দেশ বুঝে নিয়ে নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পেলে তবেই সম্ভব জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বলেই মনে করা হচ্ছে। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, দীর্ঘ বছর ধরে এই ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের চেষ্টা চালানো হলেও কিছু অংশে জমি জটের কারণে কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে আদালতের নির্দেশে কড়া পদক্ষেপ গ্রহণ করে নির্দেশ দেওয়া হয় সংস্কারের কাজ দ্রুত করার। প্রয়োজনে প্রশাসনিক শক্তি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় সংস্কারের কাজ। প্রশাসনিক নির্দেশ থাকা সত্ত্বেও বারংবার জমি হারারা কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তাদের দাবি তাদের ন্যায্য পাওনা যতদিন না মিলছে ততদিন করা যাবে না কাজ। এই জায়গায় দাঁড়িয়ে এদিনও ফের বাধার সম্মুখীন হতে হল জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। এখন দেখার কত দিনে এই জমিহারারা তাদের পাওনা টাকা পান, আর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই জাতীয় সড়ক সংস্কারের কাজ।

Rudra Narayan Roy

Next Article

North 24 Parganas News: বাজারে রমরমিয়ে বিকোচ্ছে ভেজাল ওষুধ! চিন্তা নেই, টুক করে ধরা যাবে এই উপায়ে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর