বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

North 24 Parganas News : শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড পেয়েছেন বাংলাদেশি! ফাঁস হতেই তোলপাড় দেগঙ্গা | Deganga-bangladeshi-fake-voter-id-card-father-in-law-shown-as-father-exposed | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

ভারতে এসে তার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিশু দত্তের স্ত্রীও বাংলাদেশী।

প্রতিকী ছবি।প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।

দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুয়ো ভোটারের খবর। কখনও দেখা যাচ্ছে ভিনরাজ্যের বাসিন্দা এরাজ্যের ভোটার, কখনও আবার মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায় থেকে যাচ্ছে। এবার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে দেগঙ্গায়। তবে তাঁরা ভি রাজ্য নয়, পড়শি দেশের বাসিন্দা। এমনকি পড়শি বাংলাদেশের বাসিন্দা হওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন এক ভুয়ো ভোটার।

অভিযোগ, শ্বশুরের নাম ভাঙিয়ে এরাজ্যের ভোটার কার্ড পেয়েছিলেন তিনি। শ্বশুরকে বাবা সাজিয়ে থাকছিলেন দিব্যি। কিন্তু সামনে এসেছে আসল সত্য। শ্বশুরকে ভোটার কার্ডে বাবা সাজানোর কথা স্বীকারও করে নিয়েছেন বিশু দত্ত নামে ওই ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এছাড়াও সুমিরাণি দাস নামে আরও এক বাংলাদেশী ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, হাড়োয়া বিধানসভার দেগঙ্গা ১পঞ্চায়েতের ১২৩ নং বুথের ১৪ অস্তিত্বহীন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। পঞ্চায়েত সদস্য রোজিফা খাতুনের দাবি, তার বুথে ১৪ জন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। যাদের এই এলাকায় দেখা যায় না। তাদের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশী বাসিন্দা একজনের নাম বিশু দত্ত, অপরজনের নাম সুমিরাণি দাস। যদিও সুমিরাণি দাসের বাড়িতে গিয়ে তার খোঁজ মেলেনি। বাড়ি তালাবন্ধ অবস্থায় ছিল।

আরও পড়ুন : চাঁদার জুলুমবাজি, যুবককে মারধর! ২ সাগরেদ সহ গ্রেফতার যুব তৃণমূল নেতা রোহিত

অপরদিকে বিশু দত্ত স্বীকার করেছেন, তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে তার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিশু দত্তের স্ত্রীও বাংলাদেশী। যদিও স্ত্রীর নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বছর তিনেক ধরে তারা বসবাস করছেন। তবে পঞ্চায়েত সদস্য বলছেন, তিনি জানেন না কিভাবে এমনটা হয়েছে। যাদের কোনও অস্তিত্ব নেই, তাদের নাম উঠে আসছে ভোটার লিস্টে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর