বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Oppo-কে দিতে হবে স্রেফ ঘুমের ডেটা; সংস্থা দেবে বিনামূল্যে গিফ্ট ভাউচার আর Oppo Band Style!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
Oppo-কে দিতে হবে স্রেফ ঘুমের ডেটা; সংস্থা দেবে বিনামূল্যে গিফ্ট ভাউচার আর Oppo Band Style!


কলকাতা: পৃথিবীতে নিরবচ্ছিন্ন ভাবে ভালো বা খারাপ বলে কিছু হয় না। সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে এই যে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যবিদরা, তার কিন্তু আবার নেতিবাচক একটি দিকও রয়েছে। কেন না, সারা দিনে কতটা ঘুম প্রয়োজন, তা ব্যক্তির বয়স অনুসারে আলাদা হয়। এই ব্যাপারে ওয়ার্ল্ড স্লিপ ফাউন্ডেশনের রয়েছে নির্দিষ্ট শর্তাবলী। আবার এই সংস্থা করোনাকালে দুর্বল শরীরকে চাঙ্গা করার জন্যেও ভালো করে ঘুমাতে বলছে। অন্য দিকে, লকডাউনের একঘেয়ে গৃহবন্দী দশা বাড়িয়ে তুলেছে নাগরিকদের ঘুমের পরিমাণ, অনেকে আবার দুশ্চিন্তা থেকে অনিদ্রারও শিকার হচ্ছেন। সব মিলিয়ে, ঘুমের খাতে দেশের অবস্থা খুব একটা সুবিধার নয়। তাই নাগরিকরা কে কতটা ঘুমাতে পারছেন, তা সামনে রেখে স্বাস্থ্যসংক্রান্ত এক সমীক্ষা পরিচালনার উদ্যোগ নিয়েছে Oppo।

সংস্থার এই সমীক্ষার নাম রাখা হয়েছে স্লিপ সাইন-ইন (Sleep Sign-in)। জানা গিয়েছে যে চাইলে যে কোনও নাগরিক এই সমীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শুধু তাঁদের কয়েকটা শর্ত মেনে চলতে হবে। সেগুলো কী, এক ঝলকে দেখে নেওয়া যাক-

১. রাত ৮টার পর থেকে যে ডেটা পাওয়া পাওয়া যাবে, একমাত্র সেটাই গণ্য করা হবে এই সমীক্ষায়।
২. ঘুমাতে যাওয়ার সময়ে সমীক্ষায় অংশগ্রহণকারীদের হাতে বাধ্যতামূলক ভাবে Oppo Band Style থাকতে হবে।
৩. একই সঙ্গে অ্যান্ড্রয়েড দ্বারা পরিচালিত স্মার্টফোন থেকে HeyTap Health App-এ লগ-ইন থাকতে হবে।
৪. অ্যান্ড্রয়েড ছাড়া অন্য কোনও স্মার্টফোন থেকে এই সমীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৫. কেউ যদি সাইন-ইন করতে ভুলে যান, সেক্ষেত্রে সংস্থা স্কিপ কার্ডের মাধ্যমে আবার একবার সমীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেবে। এই স্কিপ কার্ড মাত্র একবারই ব্যবহার করা যাবে।
৬. সমীক্ষায় একটানা ৩০ দিন অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ কেউ স্কিপ কার্ড ব্যবহার করলে পরের দিন থেকে একটানা ৩০ দিন নতুন করে সমীক্ষায় যুক্ত থাকতে হবে।

পুরস্কার তালিকা:

১. সমীক্ষায় অংশগ্রহণকারী যে ৫০০ জন ব্যক্তি সবার প্রথমে একটানা ৩০ দিন নিজেদের ঘুমের তথ্য জমা করতে পারবেন, তাঁদের দেওয়া হবে একটা Oppo Band Style।

২. যাঁদের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে, সমীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে তাঁদের Amazon অ্যাকাউন্টে একটা গিফ্ট ভাউচার পাঠিয়ে দেবে সংস্থা। বিজয়ীদের Amazon অ্যাকাউন্টে লগ-ইন করে সেই ভাইচারের পুরস্কারমূল্য নিজেদের Amazon ওয়ালেটে অ্যাড করে নিতে হবে। তার পর তাঁরা সেই টাকা ব্যবহার করে যা খুশি কেনাকাটা করতে পারেন। তবে এই গিফ্ট ভাউচারের অঙ্কটা ঠিক কত হতে চলেছে, তা এখনও পর্যন্ত প্রকাশ করেনি সংস্থা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর