শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

Pearl V Puri case: নিগৃহীতার মা মুখ খুলতেই প্রশ্নবাণে জর্জরিত করলেন দিব্যা খোসলা কুমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
Pearl V Puri case: নিগৃহীতার মা মুখ খুলতেই প্রশ্নবাণে জর্জরিত করলেন দিব্যা খোসলা কুমার


#মুম্বই: গত সপ্তাহে পার্ল ভি পুরি (Pearl V Puri) সহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এক নাবালিকাকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। বেপনহা পেয়ারের (Bepanah Pyaar ) সেটে ওই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ সালের অক্টোবর মাসে এক সিরিয়ালের শ্যুটিং সেটে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে; নিগৃহীতার মা একতা শর্মা (Ekta Sharma) পার্লের সহকর্মী ছিলেন ওই সিরিয়ালে।

পার্লকে গ্রেফতারের পরে রীতিমতো সওয়াল করছেন তাঁর একাধিক কো-স্টাররা। লিডিং স্টারদের একটাই দাবি পার্লের মতো ভদ্র ছেলে তাঁরা শোবিজ দুনিয়ায় খুব কম দেখেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলি মিথ্যা। সোমবার রাতে, নিগৃহীতার মা অভিনেত্রী একতা শর্মা, এই বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “প্রচুর লোক ফোন করে আমাকে গণমাধ্যমে এসে কথা বলতে বলছে। আমার নীরবতাকে আমার দুর্বলতা ভাবা উচিত নয়। বিচার বিভাগের প্রতি আমার সম্মান ও বিশ্বাস আমাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। অনেকে আমাকে নিয়ে উপহাস করছে। আমি এই মামলা করিনি, তাই চুপ আছি। যা সত্য তা প্রকাশ্যে আসবে। বিষয়টি এখন হাইকোর্টের অধীনে রয়েছে। তাই কারও সঙ্গে কথা বলছি না এবং সকলের প্রতি আমার আন্তরিক অনুরোধ যে দয়া করে আইনি ব্যবস্থাটিকে উপহাস করবেন না। সত্যকেই প্রাধান্য দিন”।

এই পোস্ট দেখে চুপ করে থাকতে পারেননি পরিচালক, অভিনেত্রী দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। তিনি পার্ল-এর সমর্থনে একতা শর্মার পোস্টে মন্তব্য করে লেখেন, “পার্ল সম্প্রতি তার বাবাকে হারিয়েছে, তাঁর মা ক্যান্সারে আক্রান্ত, তাঁকে সাহায্য করার মতো কেউ নেই, তিনি আমাকে বার বার ডাকছেন, পার্লকে এই অবস্থায় এমন একটা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে যা কি না জামিন অযোগ্য ধারা, অন্য দিকে কোভিড ও ছুটির কারণে হাইকোর্ট বন্ধ, এই সবের মধ্যে যদি পার্লের মায়ের কিছু হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে? আইন তার নিজের সময় নেবে, আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে, কিন্তু একজন ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধার কাছে সেই সময় নেই, আপনি কি পুরো মামলার সংবেদনশীলতা বুঝতে পারছেন?”

শনিবার প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) পার্লকে নির্দোষ বলে দাবি করেছিলেন। একতা শর্মার সঙ্গে তিনি কথাও বলেন। একতা বলেন এর পিছনে রয়েছে তাঁর স্বামীর ষড়যন্ত্র। তবে মুম্বই পুলিশ দাবি করেছে যে এই মামলায় পার্লের বিরুদ্ধে তাদের কাছে প্রমাণ রয়েছে। যাই হোক, এই ঘটনা কোন দিকে মোড় নেয় তা সময় বলবে!





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom