বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Pegasus Spyware| আড়ি পাতা সম্ভব মন্ত্রীর ফোনেও! পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে যে তথ্যগুলি না জানলেই নয়…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪২৪ সময় দেখুন
Pegasus Spyware| আড়ি পাতা সম্ভব মন্ত্রীর ফোনেও! পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে যে তথ্যগুলি না জানলেই নয়…


#কলকাতা: আপনার হাতে থাকা মোবাইলটি আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড, পেগাসাস (Pegasus Spyware) আড়ি পাততে পারে যে কোনও মুহূর্তে, কিছু বুঝে ওঠার আগেই। আর এই নিয়েই এখন গোটা বিশ্ব জুড়ে শোরগোল। বাদল অধিবেশনে শুরু হতেই তুলকালাম চলছে সংসদের অন্দরেও। দেশের দুঁদে আইনজীবী সমাজকর্মী, সাংবাদিক রাজনীতিবিদরাই যখন ফোন হ্যাক হওয়ার অভিযোগ তুলছেন তখন আপনার তত্ত্ব কতটা নিরাপদ ঠিক কী ভাবে কাজ করে পেগাসাস জেনে নিন সবিস্তারে।

কারা সামনে আনল

ওয়াশিংটন পোস্টের একটি ১৭ সদস্যের দলের পেগাসাস প্রজেক্ট নামক রিপোর্ট এ বিষয়ে সবিস্তারে তথ্য তুলে ধরেছে। তাদের সাহায্য করেছে প্যারিসের অলাভজনক সংস্থা ফরবিডেন স্টোরিজ। এই রিপোর্ট বলছে, পেগাসাস হলো এমন একটি স্পাইওয়্যার যা যে কোনও মুহূর্তে হানাদারি চালাতে পারে।

পেগাসাসের মুখ ও মুখোশ

ইজরায়েলের এনএসও গ্রুপ যারা নিজেদের সইবার ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ড লিডার বলে, পেগাসাস স্পাইওয়্যা তাদেরই মস্তিষ্কপ্রসূত। এই রিপোর্টে বলা হচ্ছে ৪০টি দেশের সাতটি সরকার এই সফটওয়্যার ব্যবহার করছে। এ সংস্থার প্রধান অফিস রয়েছে বুলগেরিয়ার সাইপ্রাসে। সংস্থার শেয়ার সবথেকে বেশি রয়েছে না নোভালপিনা ক্যাপিটল নামক লন্ডনের একটি প্রাইভেট ইকুউটি ফার্মের হাতে।

কবে এল পেগাসাস

রিপোর্ট বলছে সারাবিশ্বে অন্তত ৫০ হাজার ফোনে স্পাইওয়্যার ইনজেক্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০ ভারতীয়ও রয়েছেন।  অন্তত পাঁচ বছর আগেই অর্থাৎ ২০১৬ সালেই  উপস্থিতি টের পাওয়া যায়।

কী ভাবে হানাদারি

এক্ষেত্রে টার্গেট ডিভাইসটিতে কোনও একটি টেক্সট মেসেজ বা ইমেইল এর মাধ্যমে লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটিতে ক্লিক করা মানেই স্পাইওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফোনের তথ্য চালান হয়ে যেতে থাকবে আপনার অজান্তে। ফোনের সব নথিই ঘেঁটে দেখতে পারে স্পাইওয়্যার।

দেখা যায় গতিবিধিও

আপনার ফোন এর যাবতীয় ইমেইল ফটো ভিডিও চেক করা, আপনার কল রেকর্ড খতিয়ে দেখা এমনকি জিপিএস ট্র্যাক করে কোনও ব্যক্তি কোথায় কোথায় যাচ্ছেন তাও দেখা সম্ভব হয়।

হোয়াটস অ্যাপ কি আদৌ সুরক্ষিত

আমরা সকলেই জানি হোয়াটসঅ্যাপ এন্ড টু এনড এনক্রিপটেড। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পাইওয়্যার এর বিরুদ্ধে এই এনক্রিপশন কাজ করতে পারে না। যে কোনও হোয়াটসঅ্যাপ মেসেজ এই স্পাইওয়্যারের  দৌলতে কোনও তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছাতে পারে।

ভোলবদল করছে পেগাসাস

বিশেষজ্ঞরা বলছেন পেগাসাসকে চিহ্নিত করা মুশকিল। অজানা জ্বরের মতো ফোনের শরীরে ঢুকে পড়ে।  আধুনিকতম ডিভাইস প্রটেকশন ব্যবস্থার ফাঁক গলে সেঁধিয়ে যায় এই ম্যালওয়ার। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী এখন পেগাসাস ফোনের টেম্পোরারি মেমোরিতে হানা দেয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর