বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

price drop alert on i phone 12, আই ফোন ১২-র দাম কমল অনেকটাই– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ সময় দেখুন
price drop alert on i phone 12, আই ফোন ১২-র দাম কমল অনেকটাই– News18 Bangla


#কলকাতা: এখন যে একেবারে জলের দর, তা কিন্তু নয়! তবে তার পরেও এটা স্বীকার করে নিতেই হয় যে এক ধাক্কায় দাম অনেকটাই পড়ে গিয়েছে আগের চেয়ে। iPhone 12 এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় কম দামে। iPhone 13 বাজারে আসার আগে iPhone 12-র ওপর দেওয়া হচ্ছে এই বিশাল ছাড়। ফ্লিপকার্টের (Flipkart) পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই আকর্ষণীয় অফার।

এক নজরে দেখে নেওয়া যাক এর দাম-

iPhone 12 ৬৪ GB-র দাম ৭৯,৯০০ এর বদলে ৬৬,৯৯৯ টাকা

iPhone 12 ২৫৬ GB-র দাম ৯৪,৯০০ এর বদলে ৮১,৯৯৯ টাকা

সেপ্টেম্বরের ১৪ তারিখেই বাজারে আসতে চলেছে iPhone 13। আইফোনের এই নতুন মডেল বাজারে আসার আগে, iphone 12-র জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো ফ্লিপকার্ট। iphone 12-র ৬৪ ও ২৫৬ জিবি মডেল দু’টি ফ্লিপকার্টে পাওয়া যাবে আকর্ষণীয় কম দামে। শুধুমাত্র কম দামেই না, ক্রেতাদের জন্য রয়েছে আরও অনেক সুবিধা। ক্রেতারা পুরনো ফোনের বদলে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সুবিধা লাভ করতে পারবেন। ফ্লিপকার্ট দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) ক্রেডিট কার্ডের উপর ৫ পার্সেন্ট ক্যাশব্যাক। এছাড়াও ক্রেতারা নির্দিষ্ট কার্ডের মাধ্যমে প্রতি মাসে ১২,০০০ টাকার ইএমআই-এর মাধ্যমে এই ফোন কিনতে পারবেন। iPhone 12-র অবিশ্বাস্য এই কম দাম কিন্তু যে কোনও মুহূর্তে বেড়ে যেতে পারে, কারণ এই অফার শুধুমাত্র আগ্রহী ক্রেতাদের কথা মাথায় রেখে সাময়িক সময়ের জন্য দেওয়া। তাই সাধ্য থাকলে আর দেরি না করে, এখনই বুক করে ফেলা যায় নিজের পছন্দের iPhone 12 মডেল।

আরও পড়ুন-  কম খরচে এই আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানগুলি ওয়ার্ক ফ্রম হোমে দারুণ সাশ্রয়ী

iPhone 12 পাওয়া যাচ্ছে পাঁচটি রঙে- কালো, নীল, সবুজ, লাল এবং হলুদ। OLED স্কিনের এই iPhone 12 ৬.১ ইঞ্চির, যা ভিডিও দেখা, পড়া এবং লেখার ক্ষেত্রে খুবই সুবিধাজনক ও আরামদায়ক হবে। এই iPhone 12-র অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সামনে ও পেছনের ১২ মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। A14 বায়োনিক চিপসেট, 5G মোডেম, ওয়্যারলেস চার্জিং সাপোর্টের সুবিধা ছাড়াও iPhone 12-তে C পোর্ট USB টাইপের সুবিধাও পাওয়া যাবে।

পুজোর আগে ফ্লিপকার্টের এই ধামাকা অফার iPhone-প্রেমীদের জন্য এক বিশাল সুখবর। এত কম দামে এই সুবর্ণ সুযোগ কিন্তু বার বার আসবে না। ফ্লিপকার্টের এই ক্ষণিকের বাম্পার অফারের মাধ্যমে কিনে ফেলা যায় পছন্দের iphone 12 মডেল। কারণ এই অবিশ্বাস্য অফার আবার কবে পাওয়া যাবে, তার কোনও ঠিক নেই!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর