বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

Royal Enfield Scram 411 Launched In India, ভারতের বাজারে লঞ্চ হল Royal Enfield Scram 411 – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
Royal Enfield Scram 411 Launched In India, ভারতের বাজারে লঞ্চ হল Royal Enfield Scram 411 – News18 Bangla


নয়াদিল্লি: Royal Enfield ভারতে তাদের একেবারে নতুন মোটরসাইকেল Scram 411 লঞ্চ করেছে। ২ লক্ষ তিন হাজার টাকা এই বাইকের অন রোড প্রাইজ। এটির টপ মডেলের দাম ২.০৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে৷ The New Scram 411 মূলত হিমালয়ান অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বিকল্প। ভারতের সবচেয়ে প্রিয় অ্যাডভেঞ্চার বাইকগুলির মধ্যে একটি হিমালয়ান। রয়্যাল এনফিল্ড ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও নতুন এই বাইক লঞ্চ করছে। এই মডেল দেশের পাশাপাশি বিদেশের বাজারেও

নতুন Royal Enfield Scram 411 বাজারে Yezzi Scrambler এবং Honda CB 350 RS-এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে। স্ক্রাম থেকে শুরু। এর পর রয়্যাল এনফিল্ড ভারতে আরও বেশ কয়েকটি নতুন অ্যাডভেঞ্চার মডেল লঞ্চ করতে চলেছে৷ স্ক্র্যাম 411-এ একটি নতুন স্ট্যান্ডার্ড ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। এই মডেলে সামনের তুলনায় পিছনের চাকা ছোট রাখা হয়েছে। বাইকটিকে সাশ্রয়ী মূল্যের রাখার জন্য বেসিক কিছু যন্ত্রাংশে দেওয়া হয়েছে। কোম্পানি সাদা, সিলভার, ব্ল্যাক, ব্লু, গ্রাফাইট রেড এবং ইয়েলো সহ বেশ কয়েকটি রঙে বাইকটি বাজারে এনেছে।

আরও পড়ুন- দেখতে পুরো মোটরসাইকেলের মতো, কিন্তু স্কুটি! যেমন মাইলেজ, তেমন লুক এই স্কুটির

Royal Enfield Scram 411 -কে ওল্ড স্কুল লুক দেওয়া হয়েছে। এতে একটি রাউন্ড হেডল্যাম্প দেওয়া হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ ডিজিটাল রাউন্ড আকৃতির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। এরগোনমিক ডিজাইনের সঙ্গে আরামদায়ক সিট, LED টেললাইট দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলটির সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এতে হিমালয়ান-এরই ইঞ্জিন দেওয়া হয়েছে। ফাইভ-স্পীড গিয়ারবক্স থাকবে। এই ইঞ্জিন 24.3 Bhp পাওয়ার এবং 32 Nm পিক টর্ক জেনারেট করবে। কোম্পানির দাবি, অফ রোড পারফরমেন্স ভাল করতে বাইকটির ইঞ্জিন টিউন করা হয়েছে।

আরও পড়ুন- এটাই বিশ্বের সব থেকে বড় গাড়ি! ছাদে নামতে পারে হেলিকপ্টার

নতুন স্ক্র্যাম 411-তে ট্রিপার নেভিগেশন সিস্টেম দেওয়া হয়েছে। আকারের দিক থেকে স্ক্র্যাম-এর হুইলবেস হল ১৪৫৫ মিমি। সেই হিসাবে এটি হিমায়ানার চেয়ে সামান্য কম উঁচু। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও হিমালয়ানের থেকে ২০০ মিমিকম। এছাড়া কম উচ্চতার রাইডার অনুযায়ী সিটের উচ্চতা রাখা হয়েছে ৭৯৫ মিমি।

Published by:Suman Majumder

First published:

Tags: Bike news, Motorcycle, Royal Enfield



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর