শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

Rupam Islam: শিল্পীর উদ্যোগে শুরু বিনামূল্যে অক্সিজেন পরিষেবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
Rupam Islam: শিল্পীর উদ্যোগে শুরু বিনামূল্যে অক্সিজেন পরিষেবা


কলকাতা : এই বিষাদসময়ে যে শিল্পীরা সামিল হয়েছেন সেবাব্রতে, তাঁদের মধ্যে অন্যতম রূপম ইসলাম ৷ শিল্পী এবং তাঁর সহযোগীদের উদ্যোগে রবিবার থেকে দক্ষিণ কলকাতায় শুরু হল নিজস্ব অক্সিজেন পরিষেবা ৷ পরিষেবা সম্পর্কে সব তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন রূপম ৷ দিয়ে দিয়েছেন যোগাযোগের নম্বর ৷

অন্য একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ‘টিম রূপম ইসলাম’ গত প্রায় দেড় মাস ধরে কাজ করছে কোভিড পরিস্থিতিতে ৷ অক্সিজেন পরিষেবা সেই বিস্তৃত কাজেরই একটি অংশ ৷ চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে, এই উদ্যোগে রোগীর বাড়িতে নিখরচায় পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার ৷

শুধু  করোনা পরিস্থিতিই নয় ৷ রূপম তাঁর সহযোগীদের নিয়ে অগ্রণী ও সক্রিয় ভূমিকা নিয়েছেন ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবলীলাতেও ৷ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এই তরুণ তুর্কিরা কাজ শুরু করেছেন ইয়াস আছড়ে পড়ার আগে থেকেই৷ অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঝড় পরবর্তী সময়েও থেমে থাকেনি টিম রূপম ইসলাম ৷ দুর্গতদের কাছে পৌঁছে দিয়েছে ত্রাণসামগ্রী ৷ বিবার এই স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের শালুকখালি গ্রামে ৷ শতাধিক দুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাবার ৷

অতিমারি ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের মতো বিপন্ন পথের জীবজন্তুরাও ৷ তাদের জন্যেও খাবারের বন্দোবস্ত করেছেন টিম রূপম ইসলামের কৃষ্ণনগরের প্রতিনিধিরা ৷ প্রতি রাতে রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে পথকুকুরদের ৷

শিল্পীর আবেদন, তাঁর স্বেচ্ছাসেবকদের সাহায্য করতে পারেন নেটিজেনরাও ৷ বহন করতে পারেন পিপিই কিট, মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ডের মতো অত্যাবশ্যকীয় জিনিস ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom