Last Updated:
জলপাইগুড়ি: শিশুমনের না বলা কথার বন্ধু ‘মন পিয়নের ব্যাগ’! শুধু কথা না বলার জন্যই কত সম্পর্ক ভেঙে যায়! শুধু মন খুলে বলা হয় না বলেই হয়তো কাছের মানুষ দূরে সরে যায়। এই সত্য যেমন বড়দের ক্ষেত্রে প্রযোজ্য, শিশুদের জন্যও ততটাই জরুরি। ছোটদের সরল মনে অনেক কথা জমে থাকে, যা তারা লজ্জায়, ভয়ে বা সামাজিক কারণে প্রকাশ করতে পারে না। ঠিক সেই অপ্রকাশিত অনুভূতিগুলোকে শব্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়।
জলপাইগুড়ির এই কর্তৃপক্ষ চালু করেছে ‘মন পিয়নের ব্যাগ’, একটি বিশেষ ডাকবাক্স, যেখানে শিশুরা নিজেদের ভাবনা, আনন্দ, আশঙ্কা বা দুঃখের কথা নির্ভয়ে লিখে জমা দিতে পারবে। স্কুলের প্রধান শিক্ষক জাহারুল ইসলাম জানান, ‘ওদের মনের কথা শুনতে পারলেই আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারব আগামীর সমাজের কান্ডারি।’
আরও পড়ুন – Rahul Dravid’s Viral Video: জেন্টলম্যান রাহুলের ভিন্ন রূপ, অটো ঘষে দেয় গাড়ি! নাকি উল্টোটা, রেগে আগুন দ্রাবিড়, দেখুন ভাইরাল ভিডিও
শুধু তাই নয়, প্রতিটি শিশুর জন্মমাসকে আরও বিশেষ করে তুলতে চালু হয়েছে ‘জন্মদিন আসে বারেবারে’ উদ্যোগ। এতে স্কুলের নোটিশ বোর্ডে প্রত্যেক শিক্ষার্থীর জন্মতারিখ উল্লেখ থাকবে এবং সেই মাসে কেক কেটে উদযাপন করা হবে। বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানাতে পারবে, যা পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে। সম্প্রতি সরস্বতী পূজার দিনে ‘মন পিয়নের ব্যাগ’, ‘জন্মদিন আসে বারেবারে’ এবং শিশুদের তৈরি বৃষ্টির জল সংরক্ষণ মডেল উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের এই মানবিক উদ্যোগে খুশি শিক্ষার্থীরা।
প্রথম শ্রেণির রণজয় দাশগুপ্ত উচ্ছ্বাসের সঙ্গে বলে, ‘এবার সবাই আমার জন্মদিন জানতে পারবে!’ডিজিটাল যুগে যখন শিশুরা স্ক্রিনের মাঝে বন্দি, তখন এই উদ্যোগ তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেবে এবং বিপথগামী হওয়ার ঝুঁকি কমাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন অভিভাবকেরাও। এই উদ্যোগ প্রতিটি শিশুমনের খোঁজ রাখবে বলেই মনে করা হচ্ছে।
Surajit Dey
Kolkata,West Bengal
February 04, 2025 11:59 PM IST
School Post Box: মন পিয়নের ব্যাগ! না এসএমএস, হোয়াটসঅ্যাপের যুগে মন ভাল না থাকলে ছোটরা এখানে এখনও চিঠি লেখে
Next Article
সবুজ শসা তো অনেক খেলেন…! ধবধবে ‘সাদা’ এই শসা ফলছে এখন, কেমন স্বাদ? খেলেই আবার চাইবেন!