মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

TikTok সরাসরি নেই, তবে এই ডেটিং অ্যাপে তার সব ফিচার আছে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
TikTok সরাসরি নেই, তবে এই ডেটিং অ্যাপে তার সব ফিচার আছে!


প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে মুখোমুখি হওয়ার পর ও গালওয়ানে ভারতীয় সেনা শহিদ হওয়ার পর থেকে চিনের একাধিক অ্যাপ এদেশে নিষিদ্ধ হয়েছে। যার ফলে TikTok-এর মতো জনপ্রিয় অ্যাপকেও বিদায় নিতে হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি নতুন অ্যাপ বাজারে এনেছে বিভিন্ন সংস্থা। যার কয়েকটিতে TikTok-এর ফিচারও রয়েছে। তবে, বাজারে সদ্য আসা একটি ডেটিং অ্যাপ, ডেটিং ফিচারের পাশাপাশি ভিডিওর সুবিধেও দিচ্ছে। যা আকর্ষণ করছে নেটিজেনদের।

Tinder, Bumble-এর পর বাজারে এসেছে Snack App। কিম্বারলে কাপলান (Kimberly Kaplan)-এর এই অ্যাপের বৈশিষ্ট্য ডেটিং ফিচারের সঙ্গে পাওয়া যাচ্ছে ভিডিও ফিচারও। টেক বিশেষজ্ঞরা বলছেন, এই ভিডিও ফিচারের সঙ্গে TikTok-এর মিল রয়েছে। আর তাই এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে।

Tech Crunch-এর রিপোর্ট অনুযায়ী, Tinder, Bumble-এর মতোই ডেটিং ফিচার রয়েছে এই অ্যাপে। এই অ্যাপ যিনি বানিয়েছেন অর্থাৎ কিম্বারলে কাপলান, আগে ডেটিং অ্যাপ প্লেন্টি অফ ফিশ (Plenty of Fish)-এর প্রোডাক্ট, মার্কেটিং ও রেভিনিউ টিমে ছিলেন। সেখানে কাজ করতে গিয়েই তিনি দেখেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ মানুষ যারা এই ধরনের অ্যাপের মাধ্যমে বন্ধু বা সঙ্গী খুঁজে নেয়, তারা কিন্তু এই অ্যাপ বেশি দিন ব্যবহার করে না।

কাপলানের লক্ষ্য করেন, ডেটিং অ্যাপে ইউজাররা পরিচয়ের পর একে অপরকে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন- Instagram, Facebook, SnapChat বা TikTok-এ খুঁজে নেয় এবং কথা বলার মাধ্যম হিসেবে সেই অ্যাপগুলিকেই ব্যবহার করে। ফলে এই সকল ডেটিং অ্যাপ ব্যবহার কমে যায়। এর কারণ খুঁজতে গিয়ে দেখা গিয়েছে, ডেটিং অ্যাপগুলির থেকে এই অ্যাপগুলিতে অনেক বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করে তারা।

এবার আসা যাক Snack App-এ। জেনে নেওয়া যাক কী ভাবে কাজ করে এই অ্যাপ-

ছবি আপলোড ও ডেটিং অ্যাপের অন্যান্য ফিচারের মতোই সমস্ত ফিচার আছে এই অ্যাপে। তবে, এখানে ছবির পাশাপাশি ছোট ভিডিও দেওয়া যেতে পারে। অর্থাৎ ছবি দেখে কাউকে না বুঝতে পারলে ভিডিওর সাহায্য নেওয়া যেতে পারে।

সংস্থার দাবি, এই ফিচারের ফলে অনেকটা বেশি স্বচ্ছতা বজায় থাকে এবং বিশ্বাসও তৈরি হয়।

অন্যান্য ডেটিং অ্যাপের মতো সব ফিচার এই অ্যাপে থাকলেও লোকেশনের বিষয়টি থাকে না। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট এলাকার মানুষকেই বন্ধু বা সঙ্গী হিসেবে পাওয়া যাবে, এমন কোনও ব্যাপার নেই। যদিও এই বিষয়টিকে অনেকেই ভালো ভাবে নেননি। তবুও সংস্থার দাবি, সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এলাকা নির্দিষ্ট করা না থাকলেই ভালো।

TikTok-এর দ্বারা অনুপ্রাণিত-

কাপলান জানিয়েছেন, এই অ্যাপের ভিডিও ফিচারটি তৈরি করা TikTok-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে। Snack-এর এই ফিচারটি মানুষকে আকৃষ্ট করছে ও আগামীদিনেও করবে বলে মনে করছেন টেক-বিশেষজ্ঞরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর