বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

West Bengal news সীমান্ত পেরিয়ে রাজ্যে এলেন তিন মহিলা! বাংলাদেশি তো নয়, কোন দেশের নাগরিক জানলে চমকে উঠবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

West Bengal news: অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তিন রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলি বাজার এলাকা থেকে তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

অনুপ সান্যাল, বালুরঘাট: অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তিন রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলি বাজার এলাকা থেকে  তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে বৈধ কোন কাগজপত্র নেই এবং বাংলাদেশেরও কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। বাংলাদেশের কুতুফালান থানার কুকিয়া গ্রামের বাসিন্দা বলে জানতে পারা গিয়েছে।

বুধবার পুলিশ ওই তিনজন অনুপ্রবেশকারীকে বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে। আদালত তাদের তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন। সুযোগ পেলেই সীমান্তে চলছে অনুপ্রবেশ, অনুপ্রবেশ আটকাতে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের সঙ্গে পুলিশকেও কড়া নজরদারি করতে বলেছিলেন তিনি।

রাজ্যের নিরাপত্তার জন্য সীমান্ত অনুপ্রবেশ বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে, তাই তৎপরতার সঙ্গে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

West Bengal news: সীমান্ত পেরিয়ে রাজ্যে এলেন তিন মহিলা! বাংলাদেশি তো নয়, কোন দেশের নাগরিক জানলে চমকে উঠবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর