WhatsApp-এর নতুন এই এডিট ফিচারের মাধ্যমে কতবার সেই মেসেজ এডিট করা যাবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যাকে মেসেজ পাঠানো হয়েছে, মেসেজ এডিট করার সময় সে জানতে পারবে কিনা, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি। এই সমস্ত বিষয় জানা যাবে WhatsApp এর নতুন এডিট ফিচার চালু হলে।