শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

অবৈধ ৫৯ টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
অবৈধ ৫৯ টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি


স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টসমূহ ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো Internet Protocol Television (IPTV)। বিটিআরসি কেবলমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানসমূহকে আইপি ভিত্তিক ডাটা সার্ভিস (যেমনঃ Streaming Service, IP-TV, Video-on-Demand) এর অনুমোদন প্রদান করে থাকে।

বিটিআরসি কর্তৃক IPTV সার্ভিসের অনুমোদন প্রাপ্ত আইএসপি অপারেটরগণ ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের সম্প্রচার শুধুমাত্র তাদের গ্রাহকদেরকেই প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান হতে গ্রহণ করতে হবে।

সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেইসবুক/ইউটিউব চ্যানেল এর মাধ্যমে জনগণকে IPTV প্রদর্শন করছে যার কোন বৈধ অনুমোদন নেই। অনুমোদন ব্যাতিরেকে উক্ত সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

এজন্য ইতোমধ্যে এরূপ ৫৯টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন হতে বন্ধ করা হয়েছে। এ সকল কার্যক্রমের সহিত বিটিআরসি কর্তৃক আইপি ভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদন প্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠান সমূহের কোন সংশ্লিষ্টতা নেই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর