সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News

আকর্ষণীয় উপহারসহ সারা দেশে ওয়ালটন মােবাইল ফেস্ট শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
আকর্ষণীয় উপহারসহ সারা দেশে ওয়ালটন মােবাইল ফেস্ট শুরু


শুরু হলাে ওয়ালটন মােবাইল ফেস্ট। পুরাে একমাস ধরে সারা দেশে চলবে ওয়ালটন এর এই ফেস্ট। বাংলাদেশে তৈরি বৈধ মােবাইল হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা সৃষ্টি এবং ক্রেতাদের কাছে ওয়ালটন মােবাইলের বিভিন্ন তথ্য তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন করছে ওয়ালটন।

ফেস্টে সবার অংশগ্রহণের সুযােগ থাকছে। এতে নানা রকম খেলার আয়ােজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে ওয়ালটন মােবাইলের পক্ষ থেকে আকর্ষণীয় সব উপহার। ওয়ালটন জানায়, বাংলাদেশে প্রথমবারের মতাে এতাে বড় পরিসরে দেশব্যাপী মােবাইল ফেস্ট চালাচ্ছে ওয়ালটন। গত ১৭ নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শুরু হয়েছে এ উৎসব। এই আয়ােজনকে বর্ণিল করে তুলছে ওয়ালটন মােবাইলের দুটি টিম। প্রতি টিমে রয়েছে। একটি করে সুসজ্জিত কারাভ্যানসহ আনুসাঙ্গিক আয়ােজন।

আগামি এক মাস টিম দুটি দেশের মােবাইল ফোনের বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান করবে। এতে কুইজসহ ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবলের মজার মজার সহজ কিছু খেলার আয়ােজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের অটোগ্রাফসহ ব্যাট, টি-শার্ট, মগসহ বিভিন্ন স্যুভেনির। ফেস্টের বিস্তারিত তথ্য ও আপডেট পাওয়া যাবে ওয়ালটন মােবাইলের অফিশিয়াল ফেসবুক পেইজে (facebook.com/WaltonMobile)।

ওয়ালটন মােবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান বলেন, বাংলাদেশে এখন অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের মােবাইল হ্যান্ডসেট তৈরি হচ্ছে। যা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত। ক্রেতারা যাতে নিবন্ধিত বৈধ হ্যান্ডসেট কেনেন ও ব্যবহার করেন, মােবাইল ফেস্ট সে সম্পর্কে সচেতনতা তৈরি করছে। পাশাপাশি আনন্দময় নানা আয়ােজনের মধ্য দিয়ে ক্রেতাদের কাছে ওয়ালটন মােবাইলের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। ইতােমধ্যেই এ উৎসবকে ঘিরে প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর