বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

আকাশের বিল দেওয়া যাবে ট্যাপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
আকাশের বিল দেওয়া যাবে ট্যাপে


দেশের একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) আকাশের সাড়ে চার লাখেরও বেশি গ্রাহক এখন থেকে ঘরে বসেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ-এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকরা ট্যাপ অ্যাপ এবং ইউএসডি ব্যবহার করে কোন চার্জ ছাড়াই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় উপস্থিত ছিলেন আকাশের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং জিয়া হাসান খান, প্ল্যানিং অ্যান্ড এসসিএম’র সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পেমেন্ট পার্টনার ম্যানেজমেন্ট’র ম্যানেজার আবু সাইদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ট্যাপ- এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান, ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল শাহজালাল উদ্দিন, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মোঃ নজরুল ইসলাম জামান এবং আরএএফএম কনসালটেন্ট এফ.এম. ফজলে করিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “নগদ অর্থ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। এখন ট্যাপ পেমেন্ট চালু করার ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি। এর ফলে গ্রাহকরা বিল পরিশোধের অতিরিক্ত ঝামেলা ছাড়াই আকাশের মাধ্যমে টিভি দেখতে পারবেন নিশ্চিন্তে।”

অনুষ্ঠানে ট্যাপ-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান বলেন, “আমরা বিশ্বাস করি এমএফএস সার্ভিস শুধুমাত্র টাকা পাঠানো বা উত্তোলনের জন্য নয়। ট্যাপ বাংলাদেশ এ প্রথমবারের মতো পেমেন্ট কে সার্ভিস হিসেবে বাংলাদেশের এমএফএস ব্যবহারকারীদের মাঝে পৌঁছে দিতে যাচ্ছে। তাই আমরা অত্যন্ত আনন্দিত আকাশ-এর গ্রাহকগণ এর জন্য পেমেন্ট সার্ভিস হিসেবে কাজ করতে পেরে।”

ট্যাপ অ্যাপ দিয়ে বিল দিতে হোমপেজের ‘বিল পেমেন্টস’ আইকনে ট্যাপ করে ‘টিভি/ডিটিএইচ’ অপশন থেকে ‘আকাশ’ নির্বাচন করতে হবে। এরপর গ্রাহককে আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করে সবশেষে ট্যাপ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই কনফার্মেশন এসএমএস পাবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকরা *৭৩৩# ইউএসডি কোডের মাধ্যমেও তাদের বিল পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ উপভোগ করা যাচ্ছে আকাশে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর