বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Amitabh Bachchan Slips And Falls During KBC Shoot, Injures His Knee | Bollywood News EXCLUSIVE | After two Asian Games medals, Harita Bhadra sets her sights on 22.45s and World Championships | Asian Games 2026 News মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১৬ সময় দেখুন
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং বাংগাখা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আদিলপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বিরোধপূর্ণ জমি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (সদর, লক্ষ্মীপুর)-এ ১৪৪/১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে। আদালত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও বিবাদীপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ।

বাদীপক্ষের প্রতিনিধি শহিদুল ইসলাম সোহেল বলেন, প্রশাসন আগেও কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে পুনরায় কাজ শুরু করা হয়েছে। বাধা দিতে গেলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী ২৮ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর