বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

আদিয়ান মার্ট কর্মকর্তাদের জামিন নামঞ্জুর: আরো এক গ্রাহকের মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
আদিয়ান মার্ট কর্মকর্তাদের জামিন নামঞ্জুর: আরো এক গ্রাহকের মামলা – Corporate Sangbad


আইন-আদালত


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) চারজনের জামিন আবেদন নামন্জুর করেছে আদালত।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মানিক দাস মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে আসামিদেরকে আজ আদালতে তোলা হয়েছিল। এদিকে আজ একই আদালতে আদিয়ান মার্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মুজিবুল ইসলাম নামে এক গ্রাহক প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গ্রাহক আতিকুর রহমান উজ্জলের কাছ থেকে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে তার দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, তার বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরদিন ৩০ অক্টোবর আদালতে সোপর্দ করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ৮০০-এর মতো এনভয়েস অর্ডার বাকি আছে। ভোক্তা অধিকারে রয়েছে ৩২২ টি অভিযোগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর