শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

আনোয়ারায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব স্মরণে মহা-মহোৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ সময় দেখুন
আনোয়ারায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব স্মরণে মহা-মহোৎসব অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব স্মরণে দুই দিনব্যাপী মহা-মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সৎসঙ্গ আশ্রম আনোয়ারা উপজেলার ঝিওরী শাখার আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহোৎসব পালিত হয়।

মহোৎসব উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসভায় সভাপতিত্ব করেন পাবনা কেন্দ্রীয় সৎসঙ্গের সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রয়ের সিনিয়র সহ-সভাপতি ও ঝিওরী সৎসঙ্গ আশ্রমের সভাপতি সজীব কুমার সিংহ রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্জ্বজন করেন বিশিষ্ট ব্যবসায়ী কাজল দত্ত এবং উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের অর্থ সম্পাদক দিলীপ ধর। ধর্মসভায় বক্তারা ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শ, মানবকল্যাণমূলক দর্শন ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।

মহোৎসব ঘিরে আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম ঘটে। শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় আবহে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসরণ করে মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom