মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় প্রতিযোগিতার বাইলজ (নিয়মাবলি) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় শেষ পর্যন্ত দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এদিকে, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জয়-পরাজয় নির্ধারণ না করে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য টাইব্রেকারসহ প্রচলিত পদ্ধতি অনুসরণ করা যেতে পারত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘ফাইনাল খেলা ৮০ মিনিট হওয়ার কথা। সেখানে ৪০ মিনিটে খেলা শেষ করা হয়েছে। আবার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এমন নিয়মে প্রতিযোগিতা আয়োজনের কোনো অর্থ হয় না। ফাইনালে ট্রাইব্রেকার অথবা জয়-পরাজয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়া উচিত ছিল।’

খেলা দেখতে আসা আরেক শিক্ষার্থী বলেন, ‘নিজেদের বিশ্ববিদ্যালয়ের মাঠে ফাইনাল হওয়ায় আমাদের প্রত্যাশা ছিল রাবি এককভাবে চ্যাম্পিয়ন হবে। কিন্তু টাইব্রেকার ছাড়াই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। এতে আমরা অনেক হতাশ হয়েছি।’

রাজশাহী কলেজ থেকে খেলা দেখতে আসা শিক্ষার্থী আবদুস সামাদ বলেন, ‘প্রতিযোগিতার বাইলজে যৌথ চ্যাম্পিয়নের নিয়ম থাকলেও ফাইনালের সময় কমিয়ে দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। ফাইনালে জয়-পরাজয় নির্ধারণের সুযোগ না দিয়ে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করায় আমরা ক্ষুব্ধ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, ‘খেলার নিয়মে ছিল ফাইনালে সমতা থাকলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এছাড়া পুরষ্কারে ৩ রকম নেইম-প্লেট প্রস্তুত করা ছিল। খেলার পরে সেগুলো লাগানো হয়েছে।’

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়। ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর