রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞা – Corporate Sangbad


আইন-আদালত

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। রাষ্ট্রায়াত্ত্ব জনতা ব্যাংকের ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার পাশাপাশি ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট আদালতে জমা দেয়ার এবং আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার শুনানি শেষে এ আদেশ জারি করে চট্টগ্রাম অর্থঋণ আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ মার্চ খেলাপি ঋণ আদায়ের জন্য মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক লিমিটেডের লালদীঘি ইস্ট কর্পোরেট শাখা। এ শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি আরএসআরএম গ্রুপ।
মামলার রায়ে আদালত উল্লেখ করে, বিবাদী মাকসুদুর রহমান একজন ইচ্ছাকৃত ঋণখেলাপি।

২০১৯ সালে মাত্র দুই শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সুযোগে ঋণ পুনঃতফসিল করেছেন অনেক খেলাপি। কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও তা গ্রহণ করেননি বিবাদী। মাকসুদুর রহমান মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে আরও কয়েকটি মামলা বিচারাধীন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে।

আরও পড়ুন :

ফেনসিডিল মাদক, এটি পরিবহন অবৈধ: আপিল বিভাগ

মাদক মামলায় ঝালকাঠির ইউপি চেয়ারম্যান জেলে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর