মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

ইউটিউবে ডাটা বাঁচানোর সহজ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪০ সময় দেখুন
ইউটিউবে ডাটা বাঁচানোর সহজ উপায়


আজকাল বিনোদন কিংবা দরকারি কাজ, সবকিছুতেই ইউটিউব প্রথম পছন্দ। কিন্তু সমস্যা বাঁধে তখন, যখন ভিডিও দেখতে দেখতে হুট করেই ‘১০০% ডাটা শেষ’ হওয়ার মেসেজ চলে আসে। বিশেষ করে যারা লিমিটেড ডাটা প্যাক ব্যবহার করেন, তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে।

তবে ইউটিউব অ্যাপের ভেতরেই এমন কিছু দুর্দান্ত সেটিংস লুকিয়ে আছে, যা অন করে রাখলে ভিডিওর কোয়ালিটি খুব একটা নষ্ট না করেই প্রচুর ইন্টারনেট সাশ্রয় করা সম্ভব।

আসুন জেনে নেই, কীভাবে অপশনগুলো চালু করবেন…

‘ডাটা সেভিং’ মোড অ্যাক্টিভ করুন

ইউটিউব অ্যাপের সবচেয়ে কার্যকরী ফিচার হলো এর Data Saving মোড। এটি অন থাকলে অ্যাপটি নিজে থেকেই ভিডিওর রেজুলেশন এমনভাবে অ্যাডজাস্ট করে নেয়, যাতে ডাটা খরচ সর্বনিম্ন হয়। ফোনের ছোট স্ক্রিনে এই সামান্য রেজুলেশন পরিবর্তন সাধারণত চোখেই পড়ে না, কিন্তু মাস শেষে আপনার পকেটের টাকা ঠিকই বেঁচে যায়!

চালু করার সহজ নিয়ম…

প্রথমে আপনার ফোনের YouTube App-টি ওপেন করুন।

ডানদিকের কোণায় থাকা আপনার Profile Picture বা প্রোফাইল আইকনে ক্লিক করুন।

এবার Settings অপশনে যান।

সেখান থেকে Data Saving অপশনটি সিলেক্ট করে Data Saving Mode-টি অন (টগল ব্লু) করে দিন।

অটো-প্লে (Auto-Play) বন্ধ রাখুন

অনেক সময় একটা ভিডিও শেষ হওয়ার পর আমরা ফোন রেখে অন্য কাজে যাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটার পর একটা ভিডিও চলতেই থাকে। এতে অজান্তেই বিপুল পরিমাণ এমবি নষ্ট হয়। তাই সেটিংস থেকে Auto-Play অপশনটি অফ করে রাখুন। এতে একটি ভিডিও শেষ হলে পরবর্তী ভিডিও আপনার অনুমতি ছাড়া চালু হবে না।

ম্যানুয়ালি রেজুলেশন সেট করুন (৩৬০p বা ৪৮০p)

ইন্টারনেট স্পিড ভালো থাকলে ইউটিউব অটোমেটিক ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে ১০৮০p (HD) করে দেয়, যা গোগ্রাসে ডাটা গিলে খায়। আপনি যদি শুধু কোনো পডকাস্ট বা খবর শোনেন, কিংবা সাধারণ ভিডিও দেখেন—তবে ভিডিওর ভেতরের সেটিংস (গিয়ার আইকন) থেকে কোয়ালিটি ম্যানুয়ালি 360p অথবা 480p সিলেক্ট করে দিন। এতে একদম পরিষ্কার দেখাবে এবং ডাটাও অর্ধেক বাঁচবে।

ওয়াইফাই-এ ডাউনলোড করে রাখুন

যেসব ভিডিও আপনার বারবার দেখার প্রয়োজন হয় বা কোনো নাটক/মুভি পরে দেখতে চান, সেগুলো ঘরে বা অফিসে ওয়াইফাই কানেকশন থাকা অবস্থায় Download করে রাখুন। পরবর্তীতে বাইরে ট্রাভেল করার সময় কোনো ডাটা খরচ ছাড়াই ‘অফলাইন’ মোডে সেগুলো আরামসে দেখতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom